সুনামগঞ্জ , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৯:৪৩:১১ অপরাহ্ন
জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্তদের সনদ ও পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলায় নূরানী তালীমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ​
বুধবার সকালে জামালগঞ্জ দারুস সুন্নাহ মাদানিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে এক জমকালো পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুহা. আলতাফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা মাছরুফ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদক। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সুনামগঞ্জ জেলা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির সভাপতি অজিত কুমার রায়, জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার এবং বেহেলী মাদ্রাসার মুহতামিম মাওলানা নজরুল ইসলাম। ​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, "শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফল অর্জন নয়, বরং একজন আদর্শ ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠা। মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখতে পারে।" তিনি আরও বলেন, "আজকের মেধাবী শিশুরাই আগামী দিনের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কর্ণধার। আমি আশা করি, তোমরা দেশপ্রেম ও মানবিক গুণাবলিতে বলীয়ান হয়ে ভবিষ্যতে দেশের কল্যাণে এবং মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করবে।" মাদ্রাসার এমন চমৎকার ফলাফলে তিনি গভীর সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও কৃতিত্বের সনদপত্র তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন