সুনামগঞ্জ , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ

খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, শিগগিরই সুখবর জাপান-মরিশাসেও

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:৩৩:৩৯ পূর্বাহ্ন
খুলল মালয়েশিয়ার শ্রমবাজার, শিগগিরই সুখবর জাপান-মরিশাসেও
সুনামকণ্ঠ ডেস্ক :: বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গত সোমবার থেকে এ শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সিলেট সার্কিট হাউজে তিনি এ তথ্য জানান। তিনি বললেন, খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, জাপান ও মরিশাসের শ্রমবাজার নিয়েও সুখবর আসবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনায় এ অগ্রগতি এসেছে। সরকারের আশা, আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে। এবার কর্মী নিয়োগে বড় পরিবর্তন আসছে। মালয়েশিয়া নয়, বাংলাদেশই রিক্রুটিং এজেন্সি নির্বাচন করবে। এতে সিন্ডিকেট ও দুর্নীতি কমবে বলে আশা করছে সরকার। তবে সংশ্লিষ্টরা বলছেন, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তা না হলে ভবিষ্যতে আবারও জটিলতা তৈরি হতে পারে। অনিয়মের অভিযোগে ২০০৮ সালে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়। ২০১৬ সালে তা আবার চালু হয়। পরে ২০১৮ সালে আবারও কর্মী নেওয়া বন্ধ করে দেশটি। ২০২২ সালের আগস্টে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও ২০২৪ সালের ১ জুন আবারও শ্রমবাজার বন্ধ হয়ে যায়। এদিকে ২০২৪ সালে মালয়েশিয়ায় যেতে না পারা ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে পাঠানোর দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি সংস্থা বোয়েসেলকে। এর মধ্যে প্রায় ৩ হাজার কর্মী ইতোমধ্যে মালয়েশিয়ায় গেছেন। বাকিদেরও দ্রুত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকারের আশা, নতুন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত হলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জাপান ও মরিশাসের শ্রমবাজারও শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন

সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন