সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন জ্বালানি তেলের বাজারে নতুন নীতিমালা, সুযোগ পাবে বেসরকারি প্রতিষ্ঠান মায়ের স্নেহের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়লেন মুকুল ‘ডিসেম্বর’ নিয়ে অলি আহমদের বক্তব্যে রাজনীতিতে নতুন আলোচনা ‎জামালগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে নিঃস্ব পরিবার ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী

শ্রমিক ইউনিয়নের মানবিক উদ্যোগ প্রয়াত বাস শ্রমিকের পরিবারকে অটোরিকশা উপহার

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:২২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ০৪:১৭:৩৮ অপরাহ্ন
শ্রমিক ইউনিয়নের মানবিক উদ্যোগ প্রয়াত বাস শ্রমিকের পরিবারকে অটোরিকশা উপহার
স্টাফ রিপোর্টার :: জীবিত থাকাকালে স্টিয়ারিং হাতে পরিবারের হাল ধরেছিলেন বাস শ্রমিক সবদুল আলম কালা মিয়া। হঠাৎ মৃত্যুর পর সেই পরিবার যখন চরম আর্থিক অনিশ্চয়তায় পড়ে, তখন পাশে দাঁড়িয়েছে তাঁরই সহকর্মীরা। সহমর্মিতা ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন প্রয়াত শ্রমিকের পরিবারের হাতে তুলে দিয়েছে একটি অটোরিকশা, যাতে পরিবারটি স্থায়ীভাবে আয়ের সুযোগ পায়। মঙ্গলবার বিকেলে শহরের মল্লিকপুরে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের একটি ইজিবাইক (স্যান্ডি অটো) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। মৃত শ্রমিকের পক্ষে গাড়িটি গ্রহণ করেন তাঁর ছেলে অমিত হাসান মাহাদী। ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের লক্ষণসোম গ্রামের বাসিন্দা সবদুল আলম কালা মিয়া প্রায় পাঁচ মাস আগে সুনামগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পর হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে পরিবারটি চরম সংকটে পড়ে। পরিবারটির এই দুরবস্থার কথা জানতে পেরে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উদ্যোগ নেন একটি স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার। ইউনিয়নের নেতাকর্মী, সাধারণ শ্রমিক, প্রবাসীসহ বিভিন্ন শুভানুধ্যায়ীর সহযোগিতায় অনুদান সংগ্রহ করে অটোরিকশাটি কেনা হয়। সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সুজাউল কবির বলেন, আমরা শুধু সহানুভূতি দেখাতে চাইনি; এমন একটি ব্যবস্থা করতে চেয়েছি, যাতে পরিবারটি দীর্ঘদিন নিজের পায়ে দাঁড়াতে পারে। এজন্য সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকদের পাশাপাশি লন্ডনপ্রবাসী মোহাম্মদ মাহবুব, সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ স¤পাদক মাহবুবুল হক এবং ঢাকার লিমন পরিবহনের মালিক লোকমান আহমদের সহযোগিতায় এই অটোরিকশা ক্রয় করা হয়েছে। তিনি আরও বলেন, আগেও আমরা অসহায় শ্রমিকদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও শ্রমিকদের যেকোনো সংকটে সংগঠন পাশে থাকবে। ইজিবাইক প্রদানকালে উপস্থিত শ্রমিক নেতারা বলেন, শ্রমিকের প্রকৃত শক্তি তার ঐক্য। একজন শ্রমিক মারা গেলে শুধু একটি পরিবার নয়, পুরো শ্রমিক সমাজই ক্ষতিগ্রস্ত হয়। তাই সহকর্মীর পরিবারের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। ইজিবাইক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. বুরহান উদ্দিন, সহ-সভাপতি আলকাব উদ্দিন মিন্টু, সাধারণ স¤পাদক মো. নুরুল হক, সহ-সাধারণ স¤পাদক মো. ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হামিদ, প্রচার সম্পাদক মো. নুরুল আলম, কোষাধ্যক্ষ মো. আমজদ হোসেন, কার্যকরী সদস্য মো. আবুল কালাম ও মো. দেলোয়ার হোসেন, শহর বাস শাখার সভাপতি বশির আহমদ তালুকদার ও সম্পাদক জমির আহমদ, নতুন বাস শাখার সভাপতি সেতু মিয়া ও স¤পাদক অনুকূল দেব, সাবেক সহ-সভাপতি আরিফ আহমদসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি

১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি