সুনামগঞ্জ , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক সভা কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমামকে পুলিশে দিলো গ্রামবাসী বিএনপি’র বিক্ষোভ মিছিল-সমাবেশ জন্ম নিবন্ধন সেবা সহজ ও হয়রানিমুক্ত করার আহ্বান জগন্নাথপুরে নবনির্মিত থানা ভবন উদ্বোধন অর্থ আত্মসাতের অভিযোগ, স্ত্রীর মামলায় স্বামী গ্রেপ্তার যথেষ্ট হয়েছে, আর নয় : প্রধানমন্ত্রী সুনামগঞ্জের কোন ইউনিয়নে কবে ভোট জিংকসমৃদ্ধ ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে শান্তিগঞ্জে মাঠ দিবস ‎রনজিতের রিসোর্টকাণ্ডে ব্যানার হাতে দাঁড়ানো আলোচিত ছাত্রলীগ নেতা ওমর ফারুক জামালগঞ্জে গ্রেপ্তার মাটিয়ান হাওরে বাঁধ কেটে দিল দুর্বৃত্তরা বীজতলা তৈরিতে বিপাকে কৃষক সুনামগঞ্জসহ চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫১০৬ কোটি টাকা অনুমোদন ফসলরক্ষা বাঁধের প্রস্তুতিতে ভাটা মাঠে থেকে আ.লীগকে মোকাবিলার নির্দেশ তারেক রহমানের কমরেড শ্রীকান্ত দাশ স্মরণে দিরাইয়ে দু' পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০ মই বেয়ে উঠতে হয় ৪ কোটি টাকার সেতুতে শতকোটি টাকার প্রকল্পে ধীরগতি

রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১৮:১৮ পূর্বাহ্ন
রাতের আঁধারে শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাঁকো কেটে দিল দুর্বৃত্তরা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী ভবনে যাতায়াতের জন্য নির্মিত বাঁশের সাঁকোটি রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে ও ভেঙে ফেলেছে। মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রেসক্লাবের সদস্যরা ভবনে এসে সাঁকোটি ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান। এ ঘটনায় সাংবাদিকদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেসক্লাবের স্থায়ী ভবনে পৌঁছাতে সম্প্রতি একটি অস্থায়ী রাস্তার ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। ভবনে যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে প্রেসক্লাবের সদস্য, অতিথি ও আগত দর্শনার্থীরা সাঁকোটি ব্যবহার করে আসছিলেন। তবে সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তরা সাঁকোর বিভিন্ন অংশ কেটে ফেলে এবং বাঁধাই করা রশি ছিঁড়ে দেয়। এতে মঙ্গলবার সকালে সাঁকোটি চলাচলের স¤পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে শান্তিগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটিকে দুঃখজনক, নিন্দনীয় এবং একটি সামাজিক ও পেশাজীবী সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার অপচেষ্টা বলে মন্তব্য করেন। প্রেসক্লাবের উপদেষ্টা সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ বলেন, একটি সাংবাদিক সংগঠনের চলাচলের পথ নষ্ট করার ঘটনা শুধু স¤পদের ক্ষতি নয়; এটি স্বাধীন সাংবাদিকতা এবং একটি সামাজিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করার অপচেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল তালুকদার ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ এক যৌথ বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য আমরা পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দ বিষয়টি আমাকে অবহিত করেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে : এবি পার্টি চেয়ারম্যান