নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
- আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১২:২৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১২:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের মদনপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মদনপুর এলাকায় পৌঁছলে একই দিক থেকে যাওয়া একটি মালবোঝাই ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বাসচালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর বাসটির অর্ধেক অংশ পানিতে ডুবে যায়।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ও পথচারীরা উদ্ধারকাজে এগিয়ে আসেন। বাসে থাকা যাত্রীরা দ্রুত বের হয়ে এলেও নারীসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে বাসের ভেতরে আর কোনো যাত্রী আটকা পড়েছেন কি না, তা নিশ্চিত করতে তল্লাশি চালায়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ