সুনামগঞ্জ , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ শিশুরা জন্মগতভাবে সরল এবং তারা বড়দের অনুকরণ করেই মিথ্যা বলতে শেখে দিরাইয়ে বিজিবি সদস্য পরিচয়ে হোটেলে চুরি, গ্রেপ্তার ১ তাহিরপুরে হামলায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুরমার জলে মিলল শিশুর নিথর দেহ : হত্যার অভিযোগে সৎমায়ের বিরুদ্ধে মামলা সরকারি কলেজে গণিত বিভাগের বিদায়-নবীন বরণ অনুষ্ঠিত ৭ মাসে ২২০৮ বিরোধ নিষ্পত্তি, বেড়েছে প্রি-কেস আবেদনের সংখ্যা, ৩৬ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় গোবিন্দগঞ্জে রেলওয়ের জমিতে পশুর হাট, স্থাপনা সরিয়ে নিতে নোটিশ নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন শুক্রবার সন্ধ্যায় শান্তিগঞ্জে বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠনের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ
বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

শোকে স্তব্ধ অনন্তপুর, তিন এতিম শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৬ ১১:১০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৬ ১১:১০:৩৮ পূর্বাহ্ন
শোকে স্তব্ধ অনন্তপুর, তিন এতিম শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা
শহীদনূর আহমেদ::
বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। মঙ্গলবার দুপুরে গ্রামের কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় বাবা, মা ও ছেলেকে। একই সঙ্গে অনুষ্ঠিত হয় তাদের জানাজার নামাজ। হৃদয়বিদারক এ দৃশ্য দেখতে গ্রামের শত শত মানুষ ভিড় করেন। স্বজনদের আহাজারি আর পিতামাতাহারা শিশুদের অসহায় চাহনি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। নিহতরা হলেন অনন্তপুর গ্রামের নুরুল আমীন (৬৫), তার স্ত্রী ফাতেমা বেগম এবং ছেলে ফরহাদ শাহ (৩৫)। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নুরুল আমীন ও তার ছেলে ফরহাদ শাহ বাড়ির পাশের একটি দোকানঘর মেরামতের কাজ করছিলেন। এ সময় দোকানঘরের পাশে থাকা বিদ্যুতের মিটার সরাতে গিয়ে অসতর্কতাবশত তারা বিদ্যুতায়িত হন। তাদের চিৎকার শুনে উদ্ধার করতে এগিয়ে গেলে নুরুল আমীনের স্ত্রী ফাতেমা বেগমও বিদ্যুৎ¯পৃষ্ট হন। পরে স্থানীয়রা তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন এলাকাবাসী। একই দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন স্বজনরা। নিহত ফরহাদ শাহ বিবাহিত ছিলেন। তার তিন সন্তান রয়েছে। বড় সন্তানের বয়স পাঁচ বছর, দ্বিতীয় সন্তানের বয়স দেড় বছর এবং ছোট সন্তানের বয়স মাত্র তিন মাস। এক মুহূর্তে বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়া এই তিন শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন ও প্রতিবেশীরা। স্বামীর মৃত্যুতে বারবার জ্ঞান হারাচ্ছেন ফরহাদের স্ত্রী। শোকাহত পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। প্রতিবেশীদের অভিযোগ, বিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার অভাবের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির ঘাটতির কারণেও এমন দুর্ঘটনা ঘটছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আর্থিক সহায়তা এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। নিহতদের স্বজন ও গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, একটি পরিবারের এমন পরিণতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। তিনটি অবুঝ শিশুর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের কারণে প্রায়ই মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। এসব বিষয়ে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। আমাদের এলাকাটি দুর্গম এবং অধিকাংশ মানুষ বিদ্যুৎ ব্যবহারে পর্যাপ্ত সচেতন নন। অনেক স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ লাইন রয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। তবে দুর্ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগের অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন বিশ্বম্ভরপুর পল্লী বিদ্যুৎ সাব-জোনের এজিএম সুলতান মাহমুদ। তিনি বলেন, বিদ্যুতের মিটার বা সংযোগ স্থানান্তরের আগে অবশ্যই বিদ্যুৎ বিভাগকে জানাতে হয়। কিন্তু তারা তা না করেই মিটার সরানোর চেষ্টা করেছিলেন। এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজ না করার জন্য আমরা সবাইকে সতর্ক করে থাকি। এদিকে দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিশ্বম্ভরপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান। তিনি বলেন, এটি অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করা হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও পরিবারটির সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি