ধর্মপাশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
- আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:৪৭ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:৪৭ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিআরডিবির ধর্মপাশা উপজেলা কার্যালয় যৌথভাবে এই আয়োজন করে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জনি রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল।
সমবায়ী উদ্যোক্তা শফিকুল ইসলাম পুতুলের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আফসারুল আলম পীর চন্দন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম বিএসসি, সদস্য মুজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর প্রমুখ। সভা শেষে পাঁচজন সমবায়ী সদস্যের মধ্যে একটি করে ফলজ গাছের চারা এবং একজন সমবায়ীর মধ্যে এক লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি