সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল

ধর্মপাশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:৪৭ অপরাহ্ন
ধর্মপাশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে গতকাল সোমবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বিআরডিবির ধর্মপাশা উপজেলা কার্যালয় যৌথভাবে এই আয়োজন করে। ওইদিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জনি রায়। স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল। সমবায়ী উদ্যোক্তা শফিকুল ইসলাম পুতুলের সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান আফসারুল আলম পীর চন্দন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী মাজহারুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নূরুল ইসলাম বিএসসি, সদস্য মুজিবুর রহমান মজুমদার, ধর্মপাশা সদর ইউপি চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলমগীর কবীর প্রমুখ। সভা শেষে পাঁচজন সমবায়ী সদস্যের মধ্যে একটি করে ফলজ গাছের চারা এবং একজন সমবায়ীর মধ্যে এক লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স