সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?

আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘সার্বভৌমত্ব আন্দোলন'

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৪ ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৪ ০৮:৪৪:১৩ পূর্বাহ্ন
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘সার্বভৌমত্ব আন্দোলন'
সুনামকণ্ঠ ডেস্ক :: নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালনের প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল ‘সার্বভৌমত্ব আন্দোলন’। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের জানান দেয় নতুন এই রাজনৈতিক দলটি। এসময় দলটি তাদের কার্যাবলী ও লক্ষ্য তুলে ধরে। নিজেদের অবস্থান স¤পর্কে দলটি জানায়, বিপ্লবী ছাত্র-জনতা ও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের নির্দলীয় একটি রাজনৈতিক সংগঠন হচ্ছে সার্বভৌমত্ব আন্দোলন। নির্বাচন বা ক্ষমতার জন্য নয়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়, রাষ্ট্র বিনির্মাণে ও দেশ পুনর্গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে সার্বভৌমত্ব আন্দোলন, যারা সবসময় দেশ, মাটি ও মানুষের কল্যাণে নিবেদিত থাকবে। দলটির প্রাথমিক পর্যায়ে উপদেষ্টা রয়েছে ৭ জন। তারা হলেন- কর্নেল (অব.) মশিউজ্জামান, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, হেলাল উদ্দিন, ফজলুল সাত্তার, ড. মেজর (অব.) সিদ্দিক, লেফট্যানেন্ট কর্নেল (অব.) তোফায়েল এবং এআইজি (অব.) মালেক খসরু। এছাড়াও সংগঠক ১০ জন ও সহ-সংগঠক রয়েছেন ৮৩ জন। সংবাদ সম্মেলনে তারা ছয়টি দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে- সংবিধান পুনর্লিখনের মাধ্যমে বাংলাদেশকে গণপ্রজাতন্ত্রের পরিবর্তে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা; বৈদেশিক শক্তির যে কোনও আগ্রাসন মোকাবেলায় প্রাপ্তবয়স্কদের (যাদের বয়স ন্যূনতম ১৮-৪০) পর্যায়ক্রমে ন্যূনতম তিন মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া, কোনও একক দেশ বা শক্তির প্রতি আনুকূল্যের পরিবর্তে আন্তর্জাতিক এবং আঞ্চলিক পরিসরে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি প্রণয়ন করতে হবে। এছাড়া যেহেতু দেশ ও সার্বভৌমত্বের মূল মালিক জনগণ তাই সকল বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে। তবে সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা ও সংবেদনশীল চুক্তিগুলোর গোপনীয়তা রাখা যাবে। শেখ হাসিনার শাসন আমলে স¤পাদিত দেশ-জনতার সার্বভৌমত্ব বিরোধী সকল বৈদেশিক চুক্তি জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং ওই সময়কালে স¤পাদিত জাতীয় স্বার্থ পরিপন্থি সকল বৈদেশিক চুক্তি বাতিল করতে হবে; তথাকথিত বন্ধুত্বের নামে বাংলাদেশের ভূরাজনৈতিক উপাদানকে অন্য কোনও দেশের অধীনস্ত করা যাবে না, যাতে বাংলাদেশ অন্য কোনও দেশের ওয়্যার থিয়েটারে (যুদ্ধের মাঠ) পরিণত না হয়; এবং অভিন্ন আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিম-লে উদ্যোগ নিতে হবে। আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ স¤পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সার্বভৌমত্ব আন্দোলনের সভাপতি সাকিব আলী, সংগঠক মাহমুদ উল্লাহ মধু প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ