ধর্মপাশায় নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
- আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৪০:১১ অপরাহ্ন
ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার সরিষাকান্দা গ্রামের নিজ বাড়ির পেছনে থাকা চুনাই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের সোয়া তিনঘণ্টা পর ওই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে ফজলুল হক (৭৫) নামের এক বৃদ্ধের লাশ সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সরিষাকান্দা গ্রামের বাসিন্দা ফজলুল হক সোমবার বেলা সোয়া একটার দিকে নিজ বাড়ির পেছনে থাকা চুনাই নদীতে গোসল করতে যান। ঘাটে বসে অ্যালুমিনিয়ামের বাটি দিয়ে নদী থেকে পানি তুলে শরীরে ঢেলে দেওয়ার সময় বাটিটি হাত থেকে ফসকে গিয়ে নদীর পানিতে পড়ে যায়। এটি তুলতে গিয়ে চুনাই নদীর ঘাট থেকে তিনি নিচে নামলে পানির স্রোতে তিনি তলিয়ে যান। খোঁজাখুঁজি করে চুনাই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে ওইদিন বিকেল সাড়ে চারটার দিকে মৃত অবস্থায় ওই বৃদ্ধের লাশটি উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. সোহেল মিয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চুনাই নদীর মধ্যবর্তী স্থানে জাল ফেলে বৃদ্ধ ফজলুল হকের লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ইউএনও এবং থানার ওসিকে জানিয়েছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি