সুনামগঞ্জ , সোমবার, ০৬ জুলাই ২০২৬ , ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা ভেনেজুয়েলায় ভূমিকম্প ৯৯৫টি আফটারশক, মৃত বেড়ে ৩৩৪২ প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনকে কেপিআই ঘোষণা সরকারের অবৈধভাবে বালু উত্তোলন রোধে টাস্কফোর্স অভিযান জোরদারের সিদ্ধান্ত অনেক ক্ষতিগ্রস্ত পায়নি মানবিক সহায়তা, তালিকায় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের ঘনিষ্ঠজনেরা বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু সমৃদ্ধ পল্লীই গড়ে তুলবে উন্নত বাংলাদেশ : প্রধানমন্ত্রী দেড় বছর ধরে অচল অ্যাম্বুলেন্স, চরম ভোগান্তিতে রোগীরা ১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত জুনে সুনামগঞ্জে ১১ দুর্ঘটনায় নিহত ১০ তাহিরপুরে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌযান ধর্মঘট জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নিতে চাই না : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ আর দেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ৫ হাজার কোটি টাকা অনুমোদন হয়েছে: বাণিজ্যমন্ত্রী সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত ধোপাজান নদীতে ড্রেজার-বোমা আগ্রাসন রোধে গণপ্রতিরোধের ডাক সোনালী চেলা নদীতে ড্রেজারের তান্ডব, বিলীনের পথে ছয় গ্রাম ৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জসহ ৬ জেলায় হচ্ছে না এনসিপি’র পদযাত্রা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১০:৩৭:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জসহ ৬ জেলায় হচ্ছে না এনসিপি’র পদযাত্রা
স্টাফ রিপোর্টার :: জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি সুনামগঞ্জে হচ্ছে না। দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, প্রথম ধাপে যেসব ১০০ উপজেলা ও পৌরসভায় দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেসব এলাকাকেই পদযাত্রার আওতায় আনা হয়েছে। সুনামগঞ্জে এখনো প্রথম ধাপে কোনো প্রার্থী ঘোষণা না হওয়ায় জেলাটি এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থী ঘোষণা করা হলে সুনামগঞ্জসহ বাদ পড়া জেলাগুলোতে সাংগঠনিক সফর ও পদযাত্রার কর্মসূচি গ্রহণ করা হবে। এনসিপির ঘোষিত কর্মসূচির বাইরে থাকা অন্য জেলাগুলো হলো গোপালগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং রাঙামাটি। এর আগে শনিবার বিকেলে রাজধানীতে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারজিস আলম ‘গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান এবং সীমান্ত সুরক্ষা’র দাবিতে সারাদেশে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, গত বছরের ধারাবাহিকতায় এবারও মাসব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে এবং ৬ জুলাই গাজীপুর থেকে এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এদিকে দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের সহিংসতার অভিজ্ঞতার কারণে আপাতত গোপালগঞ্জে পদযাত্রা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সুনামগঞ্জের ক্ষেত্রে কোনো নিরাপত্তাজনিত কারণ নয়; বরং সাংগঠনিক প্রস্তুতি ও প্রথম ধাপের প্রার্থী তালিকায় জেলা অন্তর্ভুক্ত না হওয়াই পদযাত্রা না হওয়ার মূল কারণ বলে জানিয়েছে এনসিপি। এনসিপির নেতারা জানিয়েছেন, দ্বিতীয় ধাপের সাংগঠনিক কার্যক্রম শুরু হলে সুনামগঞ্জেও দলীয় সফর ও পদযাত্রার কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা

কোটি টাকার নৌকা বানিয়েও সচ্ছল নন কারিগররা, চান সরকারি পৃষ্ঠপোষকতা