সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি'

বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১০:২১:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৬ ১২:২৯:১১ অপরাহ্ন
বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও ছেলের মৃত্যু
বিশ্বম্ভরপুর প্রতিনিধি::
বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বিকেলে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন নূরুল আমিন (৬০), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং ছেলে ফরহাদ আহমদ (৩৮)। স্থানীয় সূত্রে জানাযায়, নূরুল আমিনের বাড়িতে একটি মুদি দোকান রয়েছে। সোমবার দুপুরে তিনি ও তার ছেলে ফরহাদ আহমদ দোকানঘর মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই বৈদ্যুতিক লাইনের কাজ করতে যেয়ে ফরহাদ আহমদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা এবং মা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া জানান, ছেলে বিদ্যুতের কাজ করতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও বাবা একই বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু