সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৯:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৯:৩১ পূর্বাহ্ন
৩ মিনিটে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ ডাকার কারণ জানালেন কৃষি কর্মকর্তা
সুনামকণ্ঠ ডেস্ক :: সিলেটে একটি সরকারি অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে উদ্দেশ্য করে তিন মিনিটের বক্তব্যে ৮৬ বার স্যার সম্বোধন করেছেন সিলেট সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল। মন্ত্রীকে এতবার স্যার ডাকার বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চলছে আলোচনা-সমালোচনা। শুক্রবার (৩ জুলাই) বিকালে সদর উপজেলা অডিটোরিয়ামে বহুমুখী সরকারি অনুদান, পুরস্কার ও বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিতে গিয়ে প্রায় তিন মিনিটের বক্তব্যের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্যেই মন্ত্রীকে ‘স্যার’ বলে সম্বোধন করেন তিনি। এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই এটিকে অতিরিক্ত তোষামোদ হিসেবে মন্তব্য করেন। আবার কেউ সরকারি কর্মকর্তাদের বক্তব্য উপস্থাপনের ধরন ও প্রাতিষ্ঠানিক সংস্কৃতি নিয়েও প্রশ্ন তোলেন। এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শওকত জামিল গণমাধ্যমকে বলেন, নিরাপদ সবজি উৎপাদন নিয়ে ওই দিন গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (গ্যাপ) বিষয়ক একটি প্রেজেন্টেশন মন্ত্রীর সামনে উপস্থাপন করেছিলাম। সেখানে বক্তব্যে মন্ত্রীকে বারবার স্যার বলা উদ্দেশ্যপ্রণোদিত বিষয় ছিল না। চাকরি জীবনে সবার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি আমি। আমাদের কালচার হচ্ছে-এক ব্যাচ সিনিয়র অফিসারকেও স্যার বলা। মন্ত্রীকে যতটুকু বলার ততটুকুই বলেছি, এটি আমার দীর্ঘদিনের অভ্যাস এবং শ্রদ্ধাবোধের বহিঃপ্রকাশ। এ ছাড়া অন্য কিছুই নয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স