সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৩:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৩৩:৫২ পূর্বাহ্ন
১৬ জুলাই ‘জুলাই শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত
সুনামকণ্ঠ ডেস্ক :: ১৬ জুলাইকে ‘জুলাই শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, চব্বিশের ১৬ জুলাই দুটি অত্যন্ত আলোচিত হত্যাকা- ঘটেছিলো। যার প্রভাব শুধু দেশের ভেতরেই নয়, বরং সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। যা আন্দোলনকে আরও বেগবান করে তুলেছিলো। এ সময় সরকার শহিদ আবু সাঈদ এবং ওয়াসিম আকরামের স্মরণে বিশেষ স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিকে চব্বিশের গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহিদদের স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর তৎকালীন নিপীড়নের স্মৃতিচিহ্ন হিসেবে ক্যা¤পাস প্রাঙ্গণে ‘ক্যা¤পাসের ক্ষতচিহ্ন বা প্রতিরোধের সূচনা’ শিরোনামে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। এরপর ১৮ জুলাই দেশব্যাপী ‘প্রাইভেট ইউনিভার্সিটি রেজিস্ট্যান্স ডে’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই দিন আর্মি স্টেডিয়ামে একটি বিশাল প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদী গানের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ জুলাই আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ঢাকার যাত্রাবাড়ীতে একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি আগামী পাঁচ আগস্টকে ‘গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে সরকার। এ দিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী