সুনামগঞ্জ , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন

কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৫:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৫:২২ পূর্বাহ্ন
কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় আমন ধান, হাইব্রিড মরিচ, লেবুর চারা, বিভিন্ন জাতের গাছের চারা ও গ্রীষ্মকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিককৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে সার বীজ ও গাছের চারা বিতরণ উপলক্ষে কৃষি অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা এমএ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আবদুস সোবহান, পৌর বিএনপি নেতা সালাহ উদ্দিন মিঠু, সামসুল হক, কৃষক আলতাপ আলী প্রমুখ। এ সময় উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, সিনিয়র সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসের সহকারী কর্মকর্তা তপন চন্দ্র শীলের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুজিবুর রহমান। সভা শেষে কৃষকদের মাঝে সার, বীজ ও গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী

অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী