সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

ধর্মপাশায় বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৬ ১২:২৩:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৬ ১২:৪৬:০১ পূর্বাহ্ন
ধর্মপাশায় বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার :: ধর্মপাশা উপজেলায় বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ধর্মপাশা উপজেলা পরিষদের নতুন ভবনে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মো. লিয়াকত আলী। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ও সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি শেরগুল আহমেদ, উপজেলা বিএনপির দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, নুরুল ইসলাম বিএসসি, জুলফিকার আলী ভুট্টো, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গাজী মাজাহারুল ইসলাম, মজিবুর রহমান মজুমদার, মামুন অর রশীদ শান্ত ও মাহবুবুর রহমান। এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম কাঞ্চন ও আলমগীর কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল রহমান মজুমদার, কৃষকদলের সভাপতি ফারুক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ব্যক্তির চেয়ে দল বড়। আমি একা নই, আপনারাই আমার অভিভাবক। আপনাদের সহযোগিতায় আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। তাই কোথাও কোনো সমস্যা থাকলে তা তুলে ধরবেন, আমি সমাধানের চেষ্টা করব। তিনি আরও বলেন, দলের কোনো নেতা-কর্মী অবৈধ কর্মকা-ে জড়িত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে। এ সময় তিনি প্রকৃত কৃষকদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বলেন, সরকারের সব ধরনের কৃষি সহায়তা যেন প্রকৃত কৃষকের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে ঐক্য বজায় রাখা এবং জনগণের স্বার্থে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত