সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
- আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১১:৫৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:১১:৫৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অনুপ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত আড্ডায় সাহিত্যের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোচনা করেন প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, দৈনিক সুনামকণ্ঠ’র স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়, প্রভাষক শেখ মোশাররফ হোসেন, মো. সাজাউর রহমান ও নাসরীন আক্তার খানম।
অনুষ্ঠিত সাপ্তাহিক সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ করেন সাজাউর রহমান, অনুপ তালুকদার, শেখ মোশাররফ হোসেন, নাসরীন আক্তার খানম, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু কাব্যতীর্থ, শাহ কামরুজ্জামান, আলমগীর শাহ, আদিল আরমান, বিকাশ চন্দ আপন, লাকী বিশ্বাস, শম্পা শিমু, সুলেমান কবির, মোজাম্মিল হক প্রমুখ।
উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ