সুনামগঞ্জ , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ‎জামালগঞ্জে দুই সাজাপ্রাপ্তসহ তিন আসামি গ্রেপ্তার জামায়াত শরিয়াহ রাষ্ট্র চায়, যা দেশের মানুষের চাওয়ার সঙ্গে যায় না : মির্জা ফখরুল সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে : শফিকুর রহমান ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা : মৎস্য প্রতিমন্ত্রী নিত্যপণ্যের বাজারে নজর রাখবে এআই, জানালেন বাণিজ্যমন্ত্রী পুকুর ও কৃষিজমি থেকে কোটি টাকার বালু লুট চূড়ান্ত প্রস্তুতিতে ইসি, আগস্টের দ্বিতীয়ার্ধে তফসিল হতে পারে নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা
জামালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর

  • আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ১০:৩৫:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ১০:৩৮:৪৭ পূর্বাহ্ন
দীর্ঘদিন তালাবদ্ধ অফিস, দেখা নেই কর্মকর্তা-কর্মচারীর ছবি: জামালগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
বাদল কৃষ্ণ দাস::
দীর্ঘদিন যাবৎ তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে মহিলা বিষয়ক অধিদপ্তর নিয়ন্ত্রিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
খোঁজ নিয়ে জানা গেছে, জামালগঞ্জে মহিলা বিষয়ক কর্মকর্তা নেই। নেইমপ্লেইটে মো. আফজাল হোসেন নামে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম লেখা থাকলেও তার উপস্থিতি আশপাশের বিভিন্ন দফতরের কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। উনি এই অফিসে আসেন না। মো. মোজাম্মেল হক নামে জনৈক অফিস সহকারী দায়িত্বে থাকলেও তাকে দিনের বেলা কোন কার্যদিবসে উক্ত কার্যালয়ে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ দিন ধরে তিনি অনুপস্থিত রয়েছেন। মহিলা বিষয়ক কার্যালয়ের আশপাশের বিভিন্ন দফতরের লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন, মোজাম্মেল হককে তারা কোনদিনও অফিস করতে দেখেননি। তার অবস্থানও নিশ্চিত করে কেউ জানেন না। এদিকে বিগত কয়েক মাস যাবৎ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তালাবদ্ধ পাওয়া যাচ্ছে। দরজার পাশে বাহিরে দেয়ালে এক টুকরো কাগজে প্রিন্ট করা অফিস সহকারী মো. মোজাম্মল হকের নাম ও ঐ ব্যক্তির মোবাইল নাম্বার দেওয়া আছে। কিন্তু তিনি কোথায় থাকেন, কি কাজ করেন, তাও কেউ জানেন না।
খোঁজ নিয়ে আরো জানাযায়, অফিস সহকারী ওই মোজাম্মেল হক রাতের বেলা নাকি অফিসের দরজা খুলে কিছুক্ষণ বসে থেকে চলে যান। এদিকে দিনের বেলা অফিস সময়ে মহিলা বিষয়ক বিভিন্ন প্রয়োজনীয় কাজে লোকজন এসে ফিরে যাচ্ছেন।
সদর ইউনিয়নের নয়াহালট গ্রামের আরিফ মিয়া, জামালগঞ্জ নতুন পাড়ার জয়নব খাতুন, বেহেলী ইউপি সদস্যা হাফছা আক্তারসহ আরো কয়েকজন অভিযোগ জানিয়ে বলেন, মহিলা বিষয়ক জরুরি কাজে মো. মোজাম্মেল হক নামক অফিস সহকারীর ও কর্মকর্তা আফজাল হোসেনের সাক্ষাত পাবার জন্য দুইমাস যাবৎ তারা আসা-যাওয়া করছেন। কিন্তু কাউকেই পাচ্ছেন না। এরকম অনেক মহিলারা মাসের পর মাস মহিলা বিষয়ক কার্যালয়ে বার বার এসে হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ উঠেছে, অসংখ্য বার অফিস সহকারী মোজাম্মেল হকের মোবাইল নাম্বারে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন ভুক্তভোগী নারীরা। ফোন করলেও তিনি ফোনকল রিসিভ করেন না। কদাচিৎ ফোন রিসিভ করলেও কোন কথা না বলেই কিছুক্ষণ পর লাইন কেটে দেন।
এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তার একেবারে সম্মুখে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কিভাবে মাসের পর মাস তালাবদ্ধ থাকে তা জনসাধারণের বোধগম্য নয়। এতে মহিলা অধিদপ্তর সংশ্লিষ্ট উপকারভোগী জনসাধারণ হয়রানির শিকার হয়ে চরম বিরক্তি প্রকাশ করছেন।
এ ব্যাপারে বিগত সময়ে উপজেলা নির্বাহী (ভারপ্রাপ্ত) কর্মকর্তার কাছে স্থানীয় সাংবাদকর্মীরা বিষয়টি অবগত করলেও কোনো সুফল আসেনি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এজেএম রেজাউল আলম বিন আনছারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জামালগঞ্জ মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন ও অফিস সহকারী মোজাম্মেল দুজনেরই এক্টিভিটি ভাল না, খুবই খারাপ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কেবল আমাদের প্রধান কার্যালয়, মন্ত্রণালয়। সেজন্য লিখিত অভিযোগ না পেলে তো আমরা কিছু করতে পারি না। চেয়ারম্যান, মেম্বার সবাই মৌখিক অভিযোগ করেন। লিখিতভাবে কেউ অভিযোগ করেন না। এসমস্যা শুধু জামালগঞ্জ নয়। জামালগঞ্জ, তাহিরপুর, দোয়ারাবাজার, জগন্নাথপুর, সব জায়গাতেই এই অপকর্মগুলো করতেছে। আপনারা যদি কেউ লিখিত অভিযোগ দেন, তবে আমি মন্ত্রণালয়ে লিখব, তখন যদি কিছু একটা হয়।
এ ব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, আমি আগামীকালই ( আজ রবিবার) উনাকে ডাকবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল

৭ চিকিৎসক বদলিতে সেবা দিতে হিমশিম সদর হাসপাতাল