সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি

অবহেলায় বন্ধ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় : অবিলম্বে চালু হোক শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৬:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:২৬:১৭ পূর্বাহ্ন
অবহেলায় বন্ধ দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় : অবিলম্বে চালু হোক শিক্ষা কার্যক্রম
একটি সভ্য রাষ্ট্রের উন্নয়নের অন্যতম সূচক হলো- সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা মানুষের জন্য শিক্ষা ও মৌলিক সেবা নিশ্চিত করা। বিশেষ চাহিদাস¤পন্ন শিশুদের জন্য শিক্ষা শুধু একটি অধিকার নয়, বরং তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি। অথচ অত্যন্ত দুঃখজনক যে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের উজানীগাঁও গ্রামে হাওরাঞ্চলের একমাত্র সরকারি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় নির্মাণের প্রায় এক দশক পরও চালু হয়নি। প্রায় ২ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়টি আজ শিক্ষার্থীর কোলাহলহীন এক পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অব্যবহারে ভবনের অবকাঠামো নষ্ট হচ্ছে, শিক্ষাসামগ্রী ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে, এমনকি অসামাজিক কর্মকা-েরও আশ্রয়স্থল হয়ে উঠছে। এটি শুধু সরকারি অর্থের অপচয় নয়; এর চেয়েও বড় ক্ষতি হচ্ছে সেইসব দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের, যারা এই প্রতিষ্ঠান চালু থাকলে শিক্ষা, আবাসন, প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগ পেতে পারত। কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থী সংকটের কারণে বিদ্যালয়টি চালু করা সম্ভব হয়নি। কিন্তু প্রশ্ন হলো- শিক্ষার্থী খুঁজে বের করা এবং তাদের অভিভাবকদের উদ্বুদ্ধ করা কি সংশ্লিষ্ট প্রশাসনের দায়িত্ব নয়? শুধু পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ইউনিয়ন পর্যায়ে সমাজসেবা বিভাগ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগ এবং প্রতিবন্ধী সংগঠনগুলোর সমন্বয়ে প্রকৃত দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের তালিকা প্রস্তুত করে তাদের বিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা সম্ভব। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার নিশ্চিত করতে বিভিন্ন আইন, নীতি ও কর্মপরিকল্পনাও রয়েছে। সেই বাস্তবতায় একটি পূর্ণাঙ্গ সরকারি প্রতিষ্ঠান বছরের পর বছর অচল পড়ে থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এটি পরিকল্পনার দুর্বলতা, প্রশাসনিক সমন্বয়ের অভাব এবং জবাবদিহির সংকটেরও প্রতিফলন। হাওরাঞ্চলের মানুষের জন্য এমন বিশেষায়িত প্রতিষ্ঠান অত্যন্ত প্রয়োজনীয়। দূরবর্তী অঞ্চলের দরিদ্র পরিবারের পক্ষে সন্তানকে অন্য জেলায় বিশেষ বিদ্যালয়ে পাঠানো প্রায় অসম্ভব। ফলে বিদ্যালয়টি চালু না থাকায় অনেক শিশুই শিক্ষা থেকে স্থায়ীভাবে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এটি সংবিধানে স্বীকৃত সমান শিক্ষার অধিকার এবং মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য- উভয়ের সঙ্গেই সাংঘর্ষিক। সরকারের উচিত অবিলম্বে বিদ্যালয়টির সার্বিক অবস্থা পর্যালোচনা করে কার্যক্রম চালুর জন্য সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ করা। প্রয়োজনীয় শিক্ষক, ব্রেইল প্রশিক্ষক, আবাসিক তত্ত্বাবধায়ক ও অন্যান্য জনবল নিয়োগ দিতে হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ভর্তি অভিযান পরিচালনা করে প্রকৃত দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়ের আওতায় আনতে হবে। ভবনের নিরাপত্তা নিশ্চিত করে অবকাঠামো রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও জোরদার করা জরুরি। কোটি টাকার ভবন নির্মাণই কোনো প্রকল্পের সাফল্য নয়; প্রকৃত সাফল্য তখনই, যখন সেই প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জীবন বদলে যায়। সুনামগঞ্জের সরকারি সমন্বিত দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয়টি আর অবহেলার প্রতীক হয়ে থাকবে না - এটাই হোক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অঙ্গীকার। হাওরাঞ্চলের দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া সময়ের দাবি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে

সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে