মধ্যনগরে ৪৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
- আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১২:০০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১২:০০ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলায় সপ্তম দিশারী প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ৪৮জন শিক্ষার্থীর প্রত্যেককে শুক্রবার দুপুরে নগদ এককালীন অর্থ সহায়তা, ক্রেস্ট ও সনদপত্র পুরস্কার দেওয়া হয়েছে। উপজেলা সদরের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে মধ্যনগর দিশারী এডুকেশন ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।
ট্রাস্টের চেয়ারম্যান আবুল বাশার তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
স্বাগত বক্তব্য দেন দিশারী শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক মৌজ আলী। প্রভাষক পূর্ণিমা চৌধুরীর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, মধ্যনগরের ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি