মধ্যনগরে এমপি কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা
- আপলোড সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১১:০২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৭-২০২৬ ০৮:১১:০২ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেল তিনটার দিকে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে সংবর্ধনা ও মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে এই আয়োজন করা হয়। উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
সহকারী শিক্ষক অজয় কুমার রায় ও মো. আজিম উদ্দিনের যৌথ সঞ্চালনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত ইউএনও সঞ্জয় ঘোষ, খালিসাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল আলম, কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুরঞ্জয় সাহা রায়, সালিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাইসুল ইসলাম তপু প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি