সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি : সংসদে মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে: পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন

লন্ডনে বাংলাদেশ ১৪তম বইমেলায় কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:২৬:৩৬ পূর্বাহ্ন
লন্ডনে বাংলাদেশ ১৪তম বইমেলায় কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুই কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
যুক্তরাজ্যে অনুষ্ঠিত বাংলাদেশ চতুর্দশ বইমেলায় তরুণ কবি জান্নাতুল ফেরদৌস ডলির দুটি কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’ এবং ‘মনের সীমানা নেই’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। লন্ডনের ব্রাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টারে আয়োজিত দুই দিনব্যাপী ২৭ ও ২৮ জুন এ বইমেলার আয়োজন করে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যুক্তরাজ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ ইকবাল এবং সার্বিক পরিচালনা করেন সাধারণ স¤পাদক উদয় শংকর দুর্জয়। ২৮ জুন রবিবার বিকাল ৩.৩০ ঘটিকায় কবি জান্নাতুল ফেরদৌস ডলি’র কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তার স্বামী মো. আলম এবং সাহিত্য, সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা মিররের বিশেষ প্রতিনিধি মুহাম্মদ শাহেদ রাহমান, সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মতিয়ার চৌধুরী, সাবেক সভাপতি ও অধ্যাপক সাজিদুর রাহমান, বর্তমান সহ সভাপতি এস.কে.এম আশরাফুল হুদা, প্রবীণ সাংবাদিক ও লেখক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের প্রধান কোষাধ্যক্ষ হেনা বেগম, সহকারী কোষাধ্যক্ষ নুরুন্নবী আলী, সহকারী স¤পাদক স্মৃতি আজাদ, কার্যকরী কমিটির সদস্য কবি আসমা মতিন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে কবি জান্নাতুল ফেরদৌস ডলি বলেন, শৈশব থেকেই সাহিত্য ও সৃজনশীল লেখালেখির প্রতি তাঁর গভীর অনুরাগ। বড় বোন নাজমিন চৌধুরী হিয়ার অনুপ্রেরণায় নিয়মিত সাহিত্যচর্চা শুরু করেন তিনি। পারিবারিক ব্যস্ততার মধ্যেও লেখালেখিকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করে চলেছেন। তিনি জানান, তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অবাক করা আজ’-এ দেশপ্রেম, প্রতিবাদী চেতনা ও সমাজবাস্তবতার নানা দিক উঠে এসেছে। অপরদিকে ‘মনের সীমানা নেই’ কাব্যগ্রন্থে প্রবাসজীবনের অভিজ্ঞতা, মানবিক অনুভূতি, সীমাহীন ভালোবাসা এবং মাতৃভূমির প্রতি গভীর টান কাব্যিক ভাষায় প্রকাশ পেয়েছে। কবি জান্নাতুল ফেরদৌস ডলি সমকালীন বাংলা সাহিত্যের একজন তরুণ কবি হিসেবে ইতোমধ্যেই পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। কবিতার পাশাপাশি গান, ইংরেজি কবিতা এবং অনুবাদচর্চাতেও তিনি সক্রিয়। তাঁর লেখায় দেশপ্রেম, মানবিকতা, প্রেম, প্রতিবাদ, নিঃসঙ্গতা, প্রবাসজীবনের অনুভূতি ও সমাজবাস্তবতা গভীরভাবে প্রতিফলিত হয়। ২০০১ সালের ফেব্রুয়ারিতে সুনামগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন জান্নাতুল ফেরদৌস ডলি। তাঁর পিতা মো. আব্দুল ওয়াদুদ এবং মাতা জেসমিন আক্তার। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির অর্গানাইজিং অ্যান্ড ট্রেনিং সেক্রেটারি। বইমেলায় যুক্তরাজ্যের লন্ডনসহ বিভিন্ন শহর থেকে কবি, সাহিত্যিক, গবেষক, সাংবাদিক, লেখক, প্রকাশক, সংস্কৃতিকর্মী এবং অসংখ্য বইপ্রেমীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নতুন বইয়ের প্রকাশনা, সাহিত্য আলোচনা, লেখক-পাঠক আড্ডা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণের চিত্র ফুটে ওঠে। অনুষ্ঠানে দেশের ও প্রবাসের বিশিষ্ট কবি-সাহিত্যিক এবং সংস্কৃতিজনরা উপস্থিত ছিলেন। প্রবাসে বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ বইমেলায় তাঁর নতুন কাব্যগ্রন্থের প্রকাশ সাহিত্যপ্রেমীদের কাছে একটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ