সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নৌপথে টোল নৈরাজ্য বন্ধের দাবি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:১১:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:১১:১৫ পূর্বাহ্ন
জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি নৌপথে টোল নৈরাজ্য বন্ধের দাবি
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার যাদুকাটা, রক্তি ও পাটলাই নদীতে অতিরিক্ত টোল আদায়, নৌ-শ্রমিকদের হয়রানি ও অবৈধ অর্থ আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে যাদুকাটা নদী নৌকা মালিক সমিতি ও স্টোন ক্রাশার মালিক সমিতি। বৃহ¯পতিবার (২ জুলাই) দুপুরে দুই সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কামাল মিয়া, গণি মিয়া, রাখাব উদ্দিন, শামিম হায়দার সেন্টু, জাকির হোসেন ডালিম, শাহিদ মিয়া, নুরুদ্দিন, নুর আলী, সিদ্দিক মিয়া, শামসুল হক, আমির হোসেন, সুমন আহমেদ, সজীব আহমেদ, মোবাশ্বির আলম হিমেল, মোহাম্মদ জাহিদুল আলম, তুহিন আহমদ, মাজহারুল ইসলামসহ দুই সংগঠনের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ফাজিলপুর ও পাটলাই নদীর বিভিন্ন পয়েন্টে সরকারি নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায়, টোল চার্ট ছাড়া অর্থ সংগ্রহ এবং বৈধ রশিদ না দিয়ে টাকা আদায় করা হচ্ছে। প্রতিবাদ করলে নৌ-শ্রমিকদের মারধর ও হয়রানিরও অভিযোগ করেন তারা। এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি করা হয়। স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, টোল আদায়ের পয়েন্টে সরকারি টোল চার্ট টাঙানো ও বাধ্যতামূলক পাকা রশিদ প্রদান, নৌ-শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন বন্ধ, মাঝনদীতে নৌকা আটকে অর্থ আদায় বন্ধ করে নির্ধারিত বুথে টোল আদায় এবং নৌ-শ্রমিক ও নৌকা মালিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স