সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ শান্তিগঞ্জে ইউএনও বদলি, সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণে, কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত উপজেলাবাসী হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ জেলা প্রশাসকের কার্যালয়ে ৯০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন শীঘ্রই শুরু হচ্ছে গোবিন্দগঞ্জ-ছাতক ফোরলেন সড়ক নির্মাণকাজ জাতীয় কবির সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি হাসপাতাল চত্বরে দীর্ঘ দিনের জমে থাকা বর্জ্য অপসারণ : স্বস্তিতে রোগী-স্বজন জেলা প্রশাসনের উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত বিকল্প পথ ছাড়াই ভাঙা হল ব্রিজ-কালভার্ট : ৭ কিলোমিটার সড়কে ভোগান্তি প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলের শিক্ষাবৃত্তি পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা জাউয়াবাজারে উলামা ঐক্য পরিষদের মানববন্ধন ‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি : সংসদে মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে: পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন
সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলা

হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৭:৫৭ পূর্বাহ্ন
হাফিজ নাঈমের ফাঁসির রায়ের প্রতিবাদে ইমাম মোয়াজ্জিন পরিষদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার :: হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদ-ের রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে ইমাম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা দাবি করেন, ২০০৪ সালে সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ ছাড়াই অন্যান্য আসামিদের খালাস করে একমাত্র হাফিজ নাঈমকে মৃত্যুদন্ড- দেওয়া হয়েছে। তারা এ রায়কে প্রহসনমূলক আখ্যা দিয়ে উচ্চ আদালতে তা বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন তারা। সমাবেশে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী, মাওলানা রফিক আহমদ ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাদানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শায়খ আব্দুল বছীর। লিখিত বক্তব্য পাঠ ও কর্মসূচি ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সমাবেশে আরও বক্তব্য দেন মাওলানা আনোয়ার হোসাইন সুনামগঞ্জী, মাওলানা আবুল ফজল আমবাড়ী, মাওলানা মাহমুদুল হাসান বানিপুরী, মুফতি বদরুল ইসলাম তেঘরিয়া, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা সালিম ক্বাসেমী, মাওলানা শহীদুল ইসলাম পলাশী, মাওলানা মুফতি শামিম সৈয়দপুরী, মাওলানা রোকন উদ্দিন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা সাঈদুর রহমান, মাওলানা আলী নুর আহমদ হাদী, মাওলানা সোলাইমান আহমদ জাবেরী, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী ও হাফিজ মাওলানা মুফতি নোমান বিন আফসার। উপস্থিত ছিলেন মুফতি মাহমুদুর রহমান সৈয়দপুরী, হাফিজ মাওলানা নুর হোসেন, মাওলানা শাহিন আলম মানসুরী, মাওলানা হাফিজ হেলাল আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হাফিজসহ অন্যরা। সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো, হাফিজ সৈয়দ নাঈম আহমেদের মৃত্যুদ-ের রায় পুনর্বিবেচনার মাধ্যমে বাতিল করে ন্যায়বিচার নিশ্চিত করা, মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী হত্যা মামলার তদন্ত ও বিচার দ্রুত স¤পন্ন করা এবং ভারতে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ সরকারের মানবিক ও কূটনৈতিক উদ্যোগ জোরদার করা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ

নির্মাণের ১০ বছরেও চালু হয়নি দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল, নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ