সুনামগঞ্জ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার

এইচএসসি’র প্রথম দিনেই সুনামগঞ্জে অনুপস্থিত ২৬১ পরীক্ষার্থী

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৯:০৪:২৮ পূর্বাহ্ন
এইচএসসি’র প্রথম দিনেই সুনামগঞ্জে অনুপস্থিত ২৬১ পরীক্ষার্থী
স্টাফ রিপোর্টার :: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে সুনামগঞ্জ জেলার ২২টি কেন্দ্রে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে প্রথম দিনেই জেলায় ২৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। কোনো কেন্দ্রেই বহিষ্কারের ঘটনা ঘটেনি। সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন স্বাক্ষরিত দৈনন্দিন তথ্য বিবরণী অনুযায়ী, সুনামগঞ্জ জেলার ২২টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১০ হাজার ৬৫০ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৩৮৯ জন এবং অনুপস্থিত ছিলেন ২৬১ জন। জেলায় অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৪৫ শতাংশ। বোর্ডের তথ্যমতে, সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলায় মোট ৯৬টি কেন্দ্রে ৫৭ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৫৬ হাজার ৪৯ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ১২৭ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ৯৭ শতাংশ। কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ অনুপস্থিতির হার ছিল হবিগঞ্জ জেলায় ২ দশমিক ৮০ শতাংশ। এরপর সুনামগঞ্জে ২ দশমিক ৪৫ শতাংশ, মৌলভীবাজারে ২ দশমিক ২৮ শতাংশ এবং সিলেট জেলায় সর্বনি¤œ ১ দশমিক ৪৯ শতাংশ অনুপস্থিতি রেকর্ড করা হয়েছে। এদিকে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে সিলেট শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার প্রথম দিনে বোর্ডের আওতাধীন কোনো কেন্দ্রেই অপ্রীতিকর বা অনাকাক্সিক্ষত ঘটনার খবর পাওয়া যায়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩