সুনামগঞ্জ , রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ , ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান: জেলা প্রশাসক একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইমার্জেন্সি মেডিকেল অফিসারও নেই জনবল সংকটে ব্যাহত স্বাস্থ্যসেবা প্রফেসর পরিমল কান্তি দে : মানুষ গড়ার কারিগর, মানুষেরই আপনজন সুরমা নদীর তীর যেন ‘আমন চারার হাট’ : স্বাবলম্বী শত শত কৃষক কাজ হস্তান্তরের আগেই ব্রিজের এপ্রোচে ধস ও ফাটল, অনেক জায়গায় লাগানো হয়নি ব্লক একই ব্যক্তি পেয়েছেন চার লটের ইজারা, টেন্ডার ও গাছের মূল্য নিয়ে জনমনে প্রশ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে ১৭৬ বছরের পুরোনো ‘ইংলিশ টিলা’ ৬৪ জেলার তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সুনামগঞ্জের দায়িত্ব পেলেন হুইপ জি কে গউস নেপালে ভয়াবহ বন্যা, মৃত্যু ছাড়াল ৩৬০, এখনও নিখোঁজ ১৪০০ মানুষ অনিয়ম, অবহেলা, শিক্ষক সংকটে রুদ্ধ শিক্ষা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত : অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ নতুন আঙ্গিকে মাষ্টার ওয়ান টেইলার্স এন্ড ফেব্রিকসের উদ্বোধন সুনামগঞ্জে সিজারের সময় নবজাতকের গলা কাটার অভিযোগ, আটক ১ ‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবি

শিক্ষার্থীদের আন্দোলনে সচেতন নাগরিক পরিষদের সংহতি

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৫৯:৩৭ পূর্বাহ্ন
শিক্ষার্থীদের আন্দোলনে সচেতন নাগরিক পরিষদের সংহতি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় শিক্ষক ও জনবল নিয়োগসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে সামাজিক ও সেবামূলক সংগঠন সচেতন নাগরিক পরিষদ। সংগঠনের নেতারা বলেছেন, মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবি শুধু শিক্ষার্থীদের নয়, এটি জেলার সর্বস্তরের মানুষের ন্যায্য দাবি। বৃহ¯পতিবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেডিকেল কলেজসংলগ্ন মদনপুর পয়েন্টে আন্দোলনরত শিক্ষার্থীদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন আয়োজন করে সচেতন নাগরিক পরিষদ। ইংল্যান্ডপ্রবাসী রেজাউল কবির জায়গীরদার রাজার দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মী, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এর আগে শিক্ষার্থীরা মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ছয় সপ্তাহের মধ্যে সীমিত পরিসরে হাসপাতাল চালুর আশ্বাস দেওয়া হলেও লিখিত সিদ্ধান্ত না পাওয়ায় তারা সেই ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন। বৃহ¯পতিবারও মানববন্ধনের মাধ্যমে তারা তাদের দাবি পুনর্ব্যক্ত করেন। সচেতন নাগরিক পরিষদের সহ-সাধারণ স¤পাদক শোয়েব আহমেদ জায়গীরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা ফরিদুর রহমান ফরিদ, উপদেষ্টা রাজা মিয়া, সভাপতি মঞ্জুর আহমদ, সিনিয়র সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সাধারণ স¤পাদক রোকন উদ্দিন, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ, দপ্তর স¤পাদক তাজ উদ্দিন, মহিলা বিষয়ক স¤পাদিকা আমিনা বেগম এবং মেডিকেল কলেজের শিক্ষার্থী ফারহান আহমদ, সাব্বির হোসাইন ও তানভীর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সেলিম মিয়া, আবদুল কাদির, প্রবীণ সমাজসেবক মনসুর আলী, সহ-দপ্তর স¤পাদক মহেন্দ্র দাস, তথ্য ও প্রযুক্তিবিষয়ক স¤পাদক সমর উদ্দিন, সহ-মহিলা বিষয়ক স¤পাদিকা জোছনা বেগম ও খাইরুন বেগম, সদস্য হোসাইন আহমদ, মালেক নূর, আল আমীনসহ অন্যান্য নেতাকর্মী। মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা সময়ের দাবি। এটি শুধু মেডিকেল শিক্ষার্থীদের স্বার্থের বিষয় নয়, বরং জেলার লাখো মানুষের চিকিৎসাসেবার সঙ্গে সরাসরি স¤পৃক্ত। তাই হাসপাতাল চালুর বিষয়ে কোনো ধরনের টালবাহানা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। বক্তারা জেলার সর্বস্তরের মানুষের প্রতি এ আন্দোলনে স¤পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। আন্দোলনরত শিক্ষার্থীরা মানববন্ধনে সংহতি জানানোর জন্য সচেতন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা, সভাপতি, সাধারণ স¤পাদক, কোষাধ্যক্ষসহ সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আমরা একসময় এখান থেকে চলে যাব, কিন্তু এই হাসপাতালের প্রকৃত উপকারভোগী সুনামগঞ্জের মানুষ। তাই আন্দোলন সফল করতে জেলার প্রতিটি সচেতন নাগরিককে এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা আগামী শনিবার আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়ে জানান, সুনামগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে সেদিন আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ

একদিনে ভর্তি রোগীর পরিমাণ ৯১২, সুনামগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ তিনগুণ রোগীর চাপ