সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ , ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাশকতার চেষ্টার অভিযোগ সাবেক সংসদ সদস্যসহ ২২ জনের নামে মামলা হাইকোর্টে সময় মতো মামলার নথি না পাঠালে বিভাগীয় ব্যবস্থা টেংরা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন ঝালকাঠিতে দুই বিচারক হত্যার ২১ বছর : সুনামগঞ্জে স্মরণসভা ও দোয়া ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র শিক্ষার্থীদের রাজনীতিতে আগ্রহী হওয়ার আশা প্রধানমন্ত্রীর, দিলেন তিন পরামর্শ সাবেক পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীনের মৃত্যুবার্ষিকী পালিত সাবেক কাউন্সিলর প্রদীপ গ্রেপ্তার সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় তারেক রহমান জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সেমিনার মানবিক করিডোরের প্রস্তাব ও চট্টগ্রাম বন্দর ইজারা বাতিলের দাবি রতনশ্রী গ্রামে পাঁচ শতাধিক পরিবারের দুর্ভোগের শেষ নেই টেংরাটিলায় বাপেক্সের জমিতে মার্কেট-খামার! উদ্ধারে নেই দৃশ্যমান উদ্যোগ সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের আড্ডা অনুষ্ঠিত এক মণ ধানের দামে এক কেজি বীজ ইউপি সদস্য পদপ্রার্থী তাজুল ইসলামের সমর্থনে উঠান বৈঠক দিরাইয়ে শিক্ষকদের প্রীতি ক্রিকেট ম্যাচ হাওর বাঁচাও আন্দোলন’-এর ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি গঠন ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের উপজেলা সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজনীতি এখন সর্বগ্রাসী, সুষ্ঠু নির্বাচন না হলে আগুন জ্বলবে : স্পিকার

‘মাদকের গডফাদার’ রেজাউল কারাগারে

  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন
‘মাদকের গডফাদার’ রেজাউল কারাগারে
স্টাফ রিপোর্টার :: ‘মাদকের গডফাদার’ খ্যাত সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের মাদক ব্যবসায়ী রেজাউল করিমকে বুধবার রাতে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে। উল্লেখ্য গত বুধবার ১ জুলাই রাতে তাকে গ্রেপ্তারের পর সদর থানা পুলিশের ফেসবুক একাউন্ট থেকে ‘মোহনপুরের মাদকের গডফাদার’ রেজাউল পুলিশ হেফাজতে' স্টেটাস দেন। এদিকে পুলিশকে সংবাদপত্রে বিবৃতি দিয়ে ধন্যবাদ জানিয়েছে মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটি। বিবৃতিতে তারা এলাকার অন্যান্য মাদক কারবারিদেরও গ্রেপ্তারের দাবি জানান। পুলিশ জানায়, মোহনপুর গ্রামের মাদক কারবারি রেজাউল দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে মাদক কারবার করছে। ইতোমধ্যে তার ইয়াবার স্টক ও সেবনের ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে পুলিশ তাকে নজরদারিতে রাখে। গত ২০ জুন মাদক প্রতিরোধ সভায় সদর থানার ওসি মাদক কারবারি রেজাউলকে গ্রেপ্তারের আশ্বাস দেন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রেজাউলকে ৮০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন। মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির সভাপতি ইউপি সদস্য মো. নূরুল আমিন ও সাধারণ স¤পাদক মো. সেলিম মাদক কারবারিকে গ্রেপ্তার করায় সদর থানা পুলিশকে অভিনন্দন জানিয়ে অন্য কারবারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এদিকে গ্রামের একাধিক ভুক্তভোগী সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের কাছে এসে রেজাউলের শাস্তি নিশ্চিত করার সহযোগিতা চেয়েছেন। এদিকে পুলিশের এজাহারে রেজাউলের বিরুদ্ধে সদর থানায় তার বিরুদ্ধে অন্যান্য মামলার রেফারেন্সও আদালতে উল্লেখ করে জামিনের বিরোধিতা করা হয়েছে। মামলার বাদী এসআই মোহন রায় বলেন, রেজাউল মাদকের গডফাদার। তাকে ৮০ বোতল মদসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পর আদালত জেল হাজতে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র

ফাঁদে ফেলে সর্বস্ব লুটের চেষ্টা, শহরে সক্রিয় সংঘবদ্ধ চক্র