সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ জুলাই শহীদ দিবস পালন সরকার জনগণের সাথে বেইমানি করেছে বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল ছাতকের জলাশয়ে মিলছে রাক্ষুসে সাকার মাছ!

সহায়তা তালিকায় অনিয়মের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১২:০৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১২:০৬:২২ অপরাহ্ন
সহায়তা তালিকায় অনিয়মের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন
দিরাই প্রতিনিধি :: সরকারি সহায়তা কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে দিরাইয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষকরা। বুধবার দুপুরে দিরাই পৌরশহরের থানা পয়েন্ট এলাকায় দিরাই-সরমঙ্গল ইউনিয়নের কৃষকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাওলানা আব্দুল্লাহ রাজির সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন পরিষদ সদস্য শাহাব উদ্দিন, আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দাসসহ স্থানীয় কৃষক প্রতিনিধিরা। বক্তারা অভিযোগ করে বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে স্থানীয় জনপ্রতিনিধির পছন্দের ব্যক্তিদের সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে অন্যত্র বসবাসকারী ব্যক্তিদের নামও তালিকায় রয়েছে বলে তারা দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা বলেন, কৃষকদের জন্য ঘোষিত সরকারি প্রণোদনা ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের মধ্যে বণ্টন নিশ্চিত করতে হবে। তারা বিতর্কিত তালিকা বাতিল করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নতুন করে উপকারভোগীদের তালিকা প্রণয়নের দাবি জানান। এ সময় কৃষকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিতর্কিত তালিকা বাতিল না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। দিরাই-গোবিন্দপুর সড়ক উদ্বোধন দিরাই প্রতিনিধি :: দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের টানাখালি বাজার থেকে গোবিন্দপুর (সিসি) সড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এর উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার, করিমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুবের সরদার, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম ডালিম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স