সুনামগঞ্জ , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আনসার সদস্যের মৃত্যু এক যুগে দেশে ডায়াবেটিসে আক্রান্ত বেড়েছে ৬৫ শতাংশ, বাড়ছে দৃষ্টিহীনতার ঝুঁকি শাল্লায় বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন দেখার হাওর রক্ষায় মহাসিং নদী খনন ও স্লুইস গেট স্থাপনের দাবি কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব প্রতিবাদের মুখে বন্ধ হলো চার হাজার বৃক্ষ কর্তন, তদন্ত কমিটি গঠন সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সুনামগঞ্জ-সাচনা বাজার সড়কে পরিপক্ব অজুহাতে ৪ সহস্রাধিক গাছ কর্তন দখলে অস্তিত্ব সংকটে মৌলা খাল বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে দেশব্যাপী বেতার শ্রোতাদের কর্মসূচি বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত দিরাইয়ে পরোয়ানা ভুক্ত তিন আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি : প্রেস সচিব শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি ভূমধ্যসাগর থেকে উদ্ধার ২৯ জনের ১৮ জনই সুনামগঞ্জের, ৯ বাংলাদেশির মৃত্যুর শঙ্কা জয়শ্রী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন
হাসপাতাল চালু ও শিক্ষক নিয়োগের দাবি

স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ১১:১৯:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ১১:১৯:০০ পূর্বাহ্ন
স্বাস্থ্যমন্ত্রী বরাবর সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে স্বাস্থ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে পৃথকভাবে এ স্মারকলিপি প্রদান করেন মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, ২০২০-২১ শিক্ষাবর্ষে সুনামগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হলেও এখনো হাসপাতাল ভবন চালু হয়নি। একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ না হওয়ায় নিয়মিত পাঠদান, ক্লিনিক্যাল শিক্ষা ও পেশাগত দক্ষতা অর্জন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা জানান, ২০২৫ সালের ১৫ এপ্রিল হাসপাতাল দ্রুত চালুর দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। এরপর বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও হাসপাতাল চালুর বিষয়ে এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ টানা ১০ দিন আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা জানানো হয়নি। স্মারকলিপিতে বলা হয়, মেডিকেল শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে কলেজে ছয়টি ব্যাচের শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও হাসপাতাল চালু না থাকায় তারা রোগীদের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি শিক্ষক সংকটের কারণে একাডেমিক ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা আরও বলেন, হাসপাতাল চালু না থাকায় শুধু শিক্ষার্থীরাই নয়, সুনামগঞ্জের হাওরাঞ্চলের সাধারণ মানুষও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত হাসপাতাল চালু হলে একদিকে শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জেলার মানুষের স্বাস্থ্যসেবাও সহজলভ্য হবে। তাদের দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করা, সব বিভাগে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও পদায়ন এবং প্রয়োজনীয় একাডেমিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা। পাশাপাশি আগামী এক কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের একটি জরুরি বৈঠকের আয়োজনেরও দাবি জানান তারা। স্মারকলিপি প্রদান শেষে পঞ্চম বর্ষের শিক্ষার্থী প্রিয়াস চন্দ্র দাস বলেন, আমাদের একমাত্র লক্ষ্য দ্রুত হাসপাতাল চালু, শিক্ষক সংকট নিরসন এবং মানসম্মত চিকিৎসাশিক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে হাওরাঞ্চলের মানুষ যেন এই হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পান, সেটিও আমাদের দাবি। আমরা আশা করছি সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে। এ সময় পঞ্চম বর্ষের শিক্ষার্থী সাইদুল ইসলাম সাকিব, চতুর্থ বর্ষের শাহপরান ভুইয়া, তৃতীয় বর্ষের মোহাম্মদ এহসান, দ্বিতীয় বর্ষের মোহাম্মদ নিরব ও ইমতিয়াজ আহমেদ এবং প্রথম বর্ষের ইয়াসির শাফিন ও প্রিতম রাজবংশীসহ অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব

কর্মহীন হাজারো শ্রমিক, কমছে ব্যবসা-রাজস্ব