সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি : সংসদে মির্জা ফখরুল শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান তথ্য উপদেষ্টার সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের দশম দিনের কর্মসূচিতে সড়ক অবরোধ পথে যেতে যেতে: পথচারী ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা যাদুকাটা ও শিমুল বাগান রক্ষায় স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি কামরুল বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চাই আদ-দ্বীনের লাইসেন্স স্থগিত নিয়ে দলীয়করণ কেন, জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ সমাবেশ-গণমিছিল-স্মারকলিপি, জেলা সদরে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস চাই পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা, নকলের দায় কেন্দ্রসচিবের মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন ডিজি, আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া

  • আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০১:২০:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০১:৩০:০৮ পূর্বাহ্ন
জয়নগরে মাদক কারবারিকে জনতার ধাওয়া
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের মাদক কারবারি রেজাউল জনতার ধাওয়া খেয়ে পালিয়ে গেছে।
বুধবার বিকেলে সুনামগঞ্জ সদর থানার এএসআই আবু বকর জয়নগর বাজার গেলে মোহনপুর গ্রামের চানফর আলীর ছেলে রেজাউল করিম সুযোগ বুঝে এএসআইয়ের সঙ্গে বৈঠকের চেষ্টা করে। খবর পেয়ে মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটি রেজাউল করিমকে ধাওয়া দিলে সে পালিয়ে আসে। পরে মোহনপুর মাদকপ্রতিরোধ কমিটির সেক্রেটারি ও মোহনপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মো. সেলিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম সদর থানার ওসিসহ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। এবং পুলিশের প্রতিশ্রুতি রক্ষার আহ্বান জানান।
উল্লেখ্য, রেজাউলের ইয়াবা সেবন ও বিক্রির জন্য নিয়ে আসা ইয়াবার বড় চালানের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তার ইয়াবা কারবারের বিষয়টি সামনে আসে। তাছাড়া ইউনিয়ন পরিষদ থেকে মাদক কারবারি নয় মর্মে সার্টিফিকেট নিয়ে কৌশলে ব্যবসা করতো সে। তার ইয়াবা চালানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসার পর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে প্রত্যয়ন বাতিল করে। এর আগে গত মার্চ মাসে গ্রামের শালিসে ইয়াবা কারবারের কথা স্বীকার করে ক্ষমা চায় এবং ভবিষ্যতে করবেনা মর্মে মুচলেকা দেয় রেজাউল। পরে আবার গ্রামের প্রতিবাদকারীদের হুমকি ধমকিসহ বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেয় রেজাউল।
এসব বিষয় নিয়ে গত ২০ জুন মোহনপুর গ্রামে মাদকপ্রিরোধ সমাবেশ সদর থানার ওসি রতন শেখ রেজাউলের বিরুদ্ধে আইনগত ঘোষণা দিলে গ্রামবাসী তাকে অভিনন্দন জানান। কিন্তু এখন পর্যন্ত সে আইনের আওতায় না আসায় ক্ষুব্দ এলাকাবাসী বুধবার বিকেলে জয়নগরবাজারে পুলিশের সঙ্গে তাকে দেখে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে পালিয়ে যায় রেজাউল।
জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাহাঙ্গীর আলম বলেন, গত ২০ জুন ওসি সাহেব গ্রামের সমাবেশে মাদক কারবারি রেজাউলকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার ঘোষণা দিয়েছিলেন। আজ এলাকার মানুষ মাদককারবারিকে ধাওয়া দিলে সে পালিয়ে গেছে। পরে তারা আমাকে বিষয়টি জানালে আমি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করি।
সুনামগঞ্জ সদর থানার এএসআই আবু বকর বলেন, আমি বাজারে সরকারি কাজে গিয়েছিলাম। একটি দোকানে বসার পর রেজাউল নামের ওই ব্যক্তি ওখানে চলে আসে। আমি তাকে নিয়ে আসিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল

‎জয়নগরে জনতার ধাওয়ার পর রাতে পুলিশের জালে আটক মাদক কারবারি রেজাউল