সুনামগঞ্জ , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপির ‘ক্রসফায়ার’ বক্তব্য সরকারের জন্য বিব্রতকর, আমাদের ভাবিয়ে তুলছে: রিজভী বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ছাতকে বন বিটের ৩০ হাজার চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫ ‘বায়োগ্যাস উৎপাদন করুন, জ্বালানি খরচ সাশ্রয় করুন’-জেলা প্রশাসক মিনহাজুর রহমান সমাজের প্রতিটি সমস্যা মোকাবেলায় সবাইকে কাজ করতে হবে : জেলা প্রশাসক ‘ভুয়া আইডি খুলে ধর্মীয় উসকানির’ অভিযোগে করেছিলেন জিডি, বিক্ষোভের মধ্যে পুলিশ নিল হেফাজতে বিকাশ ডিস্ট্রিবিউশনে ১ কোটি ৮৬ লাখ টাকার গরমিলের অভিযোগ, প্রধান আসামি আটক ব্রিটিশ বাংলাদেশি মিডিয়াতে অবদান রাখায় ‘মিডিয়া এক্সিলেন্স’ সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আ স ম মাসুম ‘গ্রাম সরকার’ গঠনের উদ্যোগ ছাতকে সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত ৫ এসিল্যান্ডের আচরণে আকস্মিক পরিবর্তন, নেপথ্যে কী? ‎‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ড প্রত্যাহার দুই মাসে দুই নির্বাহী প্রকৌশলী, দু’জনই বদলি! ৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা তাহিরপুরে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে ১০ গ্রামের মানুষ “আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও” ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট, পরে হাসপাতালে ভর্তি আমন চাষে খরচের বোঝা, লাভ নিয়ে শঙ্কায় কৃষক চিকিৎসক সংকটে নাজুক সুনামগঞ্জের স্বাস্থ্যসেবা, ৩৭১ পদের বিপরীতে কর্মরত ১১২ জন

মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে সুজনের মানববন্ধন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০২:১১:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ১১:২৩:৩১ পূর্বাহ্ন
মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে সুজনের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে মদনপুর সড়কের দিরাই রাস্তা পয়েন্ট সুজন-সুশাসনের জন্য নাগরিক এর উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুজন জেলা কমিটির সভাপতি নূরুল হক আফিন্দী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক মোজাহিদুল ইসলাম মজনু, সদর উপজেলা কমিটির আশরাফ আলী, সাংস্কৃতিক স¤পাদক মসিউর রহমান রাসেলসহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজে একাডেমিক শিক্ষা কার্যক্রম দীর্ঘদিন পূর্বে চালু হলেও হাসপাতালের কার্যক্রম চালু হয়নি। এজন্য শিক্ষার্থীরা ক্লিনিক্যাল ক্লাস থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষ সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। শিক্ষার্থীরা যে যৌক্তিক আন্দোলন করছেন আমরা সুনামগঞ্জবাসী এর সাথে একাত্মতা পোষণ করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি

দুর্গম হাওরে ব্যাহত প্রসূতিসেবা, সময়মতো হাসপাতালে পৌঁছানোই চ্যালেঞ্জ, নৌ-অ্যাম্বুলেন্স ও ভাসমান হাসপাতালের দাবি