সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন
স্টাফ রিপোর্টার :: ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। গত ২৯ জুন জামালগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম হুসাইনিয়া পঞ্চগ্রাম শেরমস্তপুর মাদ্রাসায় একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল আয়োজিত এ ক্যাম্পে ১২০ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং পর্যায়ক্রমে ৩৪ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়। হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স প্রতিস্থাপন করে সফলভাবে অপারেশনগুলো স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন। রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন ক্যাশ ইনচার্জ মো. মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. নূর হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা সেবা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অন্যতম। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। এ সময় রোগী, তাদের স্বজন এবং স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস), ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী