সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাইয়ে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের সংঘর্ষ, আহত ৭ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে ছাতার ভেতর ইয়াবা, ১০০ পিসসহ মাদক কারবারি আটক বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ছাতকের মাছবাজার-কলাহাটা নৌকাঘাটে ময়লার স্তূপ, তীব্র দুর্গন্ধ ছাতক সিমেন্ট কারখানার ৩ কর্মকর্তা ও ৭৮ শ্রমিক-কর্মচারীকে পদোন্নতি হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে সুনামগঞ্জে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন হাওরবাসীর যোগাযোগে নতুন দিগন্ত, জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন দৃশ্যমান হচ্ছে দৃষ্টিনন্দন আর্চ সেতু আবারও জেলার শ্রেষ্ঠ থানার স্বীকৃতি পেল সদর মডেল থানা, শ্রেষ্ঠ ওসি রতন শেখ আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সমাপনী সভা ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগে অনিয়মের অভিযোগ, ছাত্রদলের বিক্ষোভ ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ২০০ শিশুর জন্মদিন উদযাপন অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয়

শান্তিগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২১:৩৪ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাক ইউনিয়নের জামাই কাটা হাওর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার (২৯ জুন) সকালে ইউনিয়নের লালুখালী গ্রামের নিকটবর্তী জামাই কাটা হাওরে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখতে পান। স্থানীয় লোকজন বিষয়টি শান্তিগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে থানা পুলিশের এসআই হাদী আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে নৌকাযোগে জামাই কাটা হাওরে গিয়ে লাশ উদ্ধার এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়না তদন্তের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। সুরতহাল প্রস্তুতকারী অফিসার হাদী আব্দুল্লাহ বলেন, অজ্ঞাতনামা ব্যক্তি মুসলিম। বয়স অনুমান ৩৫/৪০ বছর হবে। তার লাশ ময়না তদন্ত শেষে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সুনামগঞ্জেই দাফন কার্য স¤পন্ন করা হবে। শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, লাশ উদ্ধারের পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখনো নিহত ব্যক্তির পরিচয় জানাযায়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও পথসভায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত