সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে পাচার হয় ধোপাজান নদীর লুটের বালু দলের সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর পদক্ষেপ - জি কে গউছ ভাবমূর্তি বজায় রাখার চ্যালেঞ্জ বিএনপির জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী নামমাত্র চারা লাগিয়ে বরাদ্দ লুটপাটের আয়োজন উকিলপাড়ার পুকুর যেন ময়লার ভাগাড় দুর্গন্ধ ও মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী শান্তিগঞ্জে নৌকা বাইচ নিয়ে সংঘাতের শঙ্কা বিশ্বম্ভরপুরে হিজল বাগান উজাড়, কাটা হলো ৬২টি গাছ ছাতকে ফোরলেন সড়কের কাজ উদ্বোধন করলেন এমপি কলিম উদ্দিন মিলন ‎জামালগঞ্জে বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ জামালগঞ্জে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস সরলতার ভুবনে সজ্জন মানুষ সার পাচারে জড়িত ডিলাররা ধরা-ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জালে বিপন্ন দেশি মাছ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা নৃত্যম নৃত্যালয়ের নৃত্য কর্মশালা সম্পন্ন বাউল সম্রাটকে স্মরণ করলো সুনামকণ্ঠ সাহিত্য পরিষদ দিরাই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, অসহায়দের মধ্যে খাবার বিতরণ ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম

নদীতে ডুবে শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৫০:৩৯ পূর্বাহ্ন
নদীতে ডুবে শিশুর মৃত্যু
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার শিংপুর গ্রাম সংলগ্ন মরাগাং নদীতে ডুবে বুধবার বিকেলে আবু হুয়াররা নামের পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার শিংপুর গ্রামের হোটেল শ্রমিক ময়না মিয়ার ছেলে। শিশুটির পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার বেলা দুইটার দিকে ওই শিশুটি নিজ বসতঘর থেকে বের হয়। খোঁজাখুঁজি করে ওইদিন বিকেল তিনটার দিকে আবু হুরায়রার পরিহিত জামা মরা গাং নদীর পাড়ে পড়ে থাকতে দেখতে পান পরিবারের লোকজন। ওইদিন বিকেল সাড়ে তিনটার দিকে শিশুটিকে ওই নদী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই শিশুটিকে মৃত ঘোষণা করেন। উপজেলার সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই মৃত্যুর খবরটির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশন : ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী