সুনামগঞ্জ , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে সর্বস্তরের মানুষের সংহতি

প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চাই

  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১০:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:১০:১১ পূর্বাহ্ন
প্রতিশ্রুতি নয়, হাসপাতাল চাই
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু এবং হাসপাতাল চালুর সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশের দাবিতে টানা নবম দিনের মতো বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২৯ জুন) সকালে শহরের কেন্দ্রস্থল আলফাত স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীদের সঙ্গে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মীরা সংহতি প্রকাশ করেন। সমাবেশে বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসপাতালে এখনও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হয়নি। সামান্য জটিল রোগের চিকিৎসার জন্যও রোগীদের সিলেটে যেতে হয়, যা জেলার দরিদ্র মানুষের জন্য বড় ভোগান্তির কারণ। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু হলে জেলার স্বাস্থ্যসেবায় যুগান্তকারী পরিবর্তন আসবে এবং লাখো মানুষ উপকৃত হবেন। বক্তারা সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হাসপাতালটি দ্রুত চালুর জন্য সরকারের উচ্চ পর্যায়ে জোরালো উদ্যোগ নিতে হবে। ৫০০ শয্যাবিশিষ্ট ১০ তলা হাসপাতাল ভবন দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ২০২৪ সালের জুন এবং পরে ২০২৫ সালের অক্টোবর মাসে হাসপাতাল চালুর ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ২০২৬ সালেও হাসপাতাল চালুর বিষয়ে বারবার আশ্বাস দেওয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দৃশ্যমান নয় বলে অভিযোগ করেন তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, দেশের অন্যান্য স্থানে স্বল্প সময়ের মধ্যে মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা সম্ভব হলেও সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল বছরের পর বছর বন্ধ থাকা দুঃখজনক। তাই সরকারের কাছ থেকে লিখিতভাবে হাসপাতাল চালুর রোডম্যাপ প্রকাশের দাবি জানান তারা। বক্তারা প্রশ্ন তুলে বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পাঁচ বছর পেরিয়ে গেলেও হাসপাতাল চালু না হওয়ায় শিক্ষার্থীরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। ক্লিনিক্যাল ক্লাস ছাড়া একজন শিক্ষার্থী কীভাবে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে উঠবে - এ প্রশ্নও তোলেন তারা। হাসপাতালের ব্যবস্থা নিশ্চিত না করে মেডিকেল কলেজ চালু করাকে শিক্ষার্থী ও সুনামগঞ্জবাসীর সঙ্গে এক ধরনের প্রতারণা বলেও মন্তব্য করেন বক্তারা। এর আগে সোমবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শহরের আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, জেলা হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ইয়াকুব বখত বহলুল, বিএনপি নেতা মুনাজ্জির হোসেন সুজন, সাংবাদিক পঙ্কজ কান্তি দে, আইনজীবী খলিল রহমান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের সাধারণ স¤পাদক ওবায়দুল হক মিলন এবং সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী পিয়াস চন্দ্র দাস, নৃহী রায়হান, তানভীর আহমেদ, ফয়সাল বাদশাসহ অন্যান্যরা। উল্লেখ্য, হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনা এবং পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করার দাবিতে গত ২১ জুন থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আন্দোলন শুরু করেন। এরপর থেকে তারা বিক্ষোভ মিছিল, মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, হাসপাতাল চালুর বিষয়ে কার্যকর সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন

সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন