সুনামগঞ্জ , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আদ-দ্বীনের লাইসেন্স স্থগিত নিয়ে দলীয়করণ কেন, জামায়াতকে স্বাস্থ্যমন্ত্রীর প্রশ্ন থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ সমাবেশ-গণমিছিল-স্মারকলিপি, জেলা সদরে সুবিপ্রবি’র স্থায়ী ক্যাম্পাস চাই পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা, নকলের দায় কেন্দ্রসচিবের মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন ডিজি, আশ্বাসেও অনড় শিক্ষার্থীরা মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : সংসদে প্রধানমন্ত্রী আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার

জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ করা হবে

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৪:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৪:১৮ পূর্বাহ্ন
জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ করা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: ঢাকার বড় বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমাতে এবং বারান্দায় রোগীর উপচে পড়া ভিড় দূর করতে জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সুযোগ-সুবিধাস¤পন্ন করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। রবিবার (২৮ জুন) সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, সবাই বলেন দেশের মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল কিংবা বড় বড় হাসপাতালগুলো ঢাকায়। পাঁচশ রোগীর হাসপাতালে দুই হাজার রোগীকে চিকিৎসা দিতে হয়, রোগীরা বারান্দায় থাকে। ঢাকার বড় হাসপাতালের এই ভিড়ের সমাধান ঢাকার ওই হাসপাতালে পাবেন না। এই সমস্যার সমাধান হবে যদি আমরা জেলা হাসপাতালগুলোকে পূর্ণাঙ্গ সব-সুবিধা দিয়ে তৈরি করতে পারি। মানুষ তাহলে জেলার ভেতরেই তার কাক্সিক্ষত চিকিৎসা পাবে। আমরা সেই ধরনের পরিকল্পনাই করছি। বিরোধীদের সংখ্যার দিকে না তাকিয়ে বাজেটের ভেতরের মানবিক দিকটি দেখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, এই বাজেটটি কার জন্য? আপনার যে ভাইটি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে হার্ট অপারেশনের অপেক্ষায় আছে, এই বাজেট তার প্রাণ রক্ষার বাজেট। যে পাঁচ লাখের বেশি প্রবীণ মানুষ ছানি রোগের কারণে অন্ধত্ব বরণ করে আছেন - এটি তাদের সাশ্রয়ী মূল্যে দৃষ্টি ফিরে পাওয়ার বাজেট। এটি ঢাকার হাসপাতালের বারান্দায় ঘুমানো ক্যানসার রোগীর জীবন ও জমি রক্ষার বাজেট। বাজেটকে কেবল অর্থ ও সংখ্যার খেলা মনে করেন না উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরের দুঃশাসনে আমাদের অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছিল। গণ-আন্দোলনের পর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। তাই সীমিত স¤পদের মধ্যে জনগণের প্রত্যাশা পূরণ করাই সরকারের দায়িত্ব। ড. এম এ মুহিত এমপি জানান, ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে এবার স্বাস্থ্যখাতে বরাদ্দ গত বছরের ৩৫ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় দ্বিগুণ - অর্থাৎ ৬৯ হাজার কোটি টাকা করা হয়েছে। ধনী-দরিদ্র নির্বিশেষে সবার জন্য একটি সহজলভ্য, সাশ্রয়ী এবং অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলাই এই বাজেটের মূল লক্ষ্য। দেশে অসংক্রামক ব্যাধি ও চিকিৎসার ব্যয় বৃদ্ধিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে এম এ মুহিত বলেন, বাংলাদেশে মোট মৃত্যুর ৭১ ভাগই ঘটছে ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিডনি রোগের মতো অসংক্রামক ব্যাধির কারণে। এর ওপর আরেকটি ভয়ঙ্কর ব্যাপার হলো- চিকিৎসা খরচের ৭৯ শতাংশই রোগীকে নিজের পকেট (আউট অব পকেট এক্সপেন্ডিচার) থেকে দিতে হচ্ছে। যেখানে থাইল্যান্ডে এটি মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে ১৮ শতাংশ। এই প্রেক্ষাপটে সরকার অপরিকল্পিতভাবে হাসপাতাল ভবন নির্মাণ না করে রোগ প্রতিরোধ ব্যবস্থা, রেফারাল নেটওয়ার্ক তৈরি এবং প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করতে জোর দিচ্ছে বলে জানান তিনি। বিরোধী দল স্বাস্থ্য খাতের মূল সংস্কার নিয়ে কথা বলে না দাবি করে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, বিরোধী দল জুলাই সনদের কথা বলে, শুধু সেই সংস্কারের কথা বলে - যা তাদের ক্ষমতার ভাগ দেবে। তারা স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে একটি দিনও কথা বলেনি। স্বাস্থ্য সংস্কার কমিশন একটি রিপোর্ট দিয়েছে, বিরোধী দল সেটি নিয়ে কথা বললে আমি খুশি হতাম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ

থামছে না বজ্রপাতে মৃত্যু, সতর্কবার্তা পৌঁছানোই বড় চ্যালেঞ্জ