সুনামগঞ্জ , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা জেলা শিল্পকলা একাডেমির গুণীজন সম্মাননা প্রদান আজ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫৫ হাজারের বেশি

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৫৩:১২ পূর্বাহ্ন
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প : নিহত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
সুনামকণ্ঠ ডেস্ক :: ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন ৫৫ হাজারের বেশি মানুষ। রবিবার রয়টার্স ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানা যায়। সরকারের পক্ষ থেকে শত শত মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপে আটকা পড়ে থাকার কথা বলা হলেও দেশের বিরোধী দলের পক্ষ থেকে পরিচালিত একটি ওয়েবসাইটে নিখোঁজের এই সংখ্যা ৫৫ হাজারের বেশি বলে তালিকাভুক্ত করা হয়েছে। গণমাধ্যমের খবরে আরও বলা যায়, বিদেশি উদ্ধারকারী দলগুলো দেশটিতে পৌঁছাতে শুরু করেছে এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিত ব্যক্তিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কিছু অংশে উদ্ধারকারীরা দুর্গম এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় প্রাণহানির সংখ্যা আরও বাড়ছে। জানা গেছে, এসব এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে জীবিত ও মৃতদেহ উদ্ধার করতে কয়েক দিন ধরে স্বজন ও স্বেচ্ছাসেবকেরা কাজ করে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির অভাব ও সরকারি উদ্ধারকারীদের সীমিত উপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, এরই মধ্যে ১ হাজার ৬০০-এর বেশি বিদেশি উদ্ধারকারী দেশটিতে পৌঁছেছেন। আরও কয়েকটি দল আসার পথে রয়েছে। গত বুধবার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিক¤প ও পরবর্তী শত শত আফটার শকের পর আন্তর্জাতিক সহায়তা ক্রমেই বাড়ছে। লা গুয়াইরার অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা কারাবালেদায় মার্কিন হেলিকপ্টার নিয়ে উদ্ধারকারী দলগুলোকে কাজ করতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কিছু এলাকায় উদ্ধার তৎপরতা সমানভাবে পরিচালিত হয়নি। তবে শনিবার কারাবালেদা ও লস কোরালেসের কিছু অংশে ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ চলছিল। লা গুয়াইরা এলাকায় সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রেখেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কারাকাস থেকে প্রধান সড়কেও চেকপোস্ট বসিয়েছে। কর্তৃপক্ষের দাবি, অতিরিক্ত যানবাহনের কারণে জরুরি উদ্ধারকারী দলগুলোর চলাচলে বিঘœ ঘটছে। সরকারি উদ্ধারকাজের সঙ্গে যুক্ত নন, এমন বেসামরিক ব্যক্তিদের তল্লাশিচৌকি পার হওয়ার জন্য পরিচয়পত্র দেখাতে হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব অনুযায়ী, ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার এই জোড়া ভূমিক¤েপ মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। আর এমনটি হলে এটি হবে গত শতাব্দীর মধ্যে লাতিন আমেরিকার অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দুর্যোগ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স