সুনামগঞ্জ , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী ছাতকে ছাত্রদল ও ছাত্রশিবির সংঘর্ষে আহত ৫০ দিরাই পৌরসভা প্রতিষ্ঠার ২৭ বছর, নাগরিক সুবিধা সেই তিমিরে ছাতকে অনুমোদনহীন দুই শতাধিক চুনের কারখানা সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে ক্লিনিক নয়, প্র্যাকটিসও বন্ধ পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের হুঁশিয়ারি
দাতা সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তারা

হাওরপাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৯:০৩ পূর্বাহ্ন
হাওরপাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়
স্টাফ রিপোর্টার :: দোয়ারাবাজার উপজেলার মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের সকল দাতা সদস্যদের সম্মাননা প্রদান ও স্মরণিকা প্রকাশের লক্ষ্যে এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের আলীপুরে মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, হাওর পাড়ে শিক্ষার আলো ছড়াচ্ছে মুহিবুর রহমান মানিক সোনালী নূর উচ্চ বিদ্যালয়। হাওর অধ্যুষিত প্রত্যন্ত আলীপুর, নূরপুর, সোনাপুর, বৈঠাখাই, বড়কাটা, হাছনবাহারসহ আশপাশের কয়েকটি গ্রামের শিক্ষার্থীরা গত দুই দশক আগেও প্রাইমারি স্কুলের গ-ি পেরোনোর আগেই পড়াশোনা থেকে ঝরে পড়তো। উচ্চ মাধ্যমিক শিক্ষা ছিলো স্বপ্নের মতো। কিন্তু মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে হাওর পাড়ের শিক্ষার্থীরা এখন সহজেই উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে। ঘরে ঘরে শিক্ষার প্রসার ঘটেছে। এখন সময় এসেছে হাওর এলাকায় উচ্চ শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠানটিকে কলেজে রূপান্তর করা। বক্তারা আরো বলেন, এই বিদ্যালয়টি প্রতিষ্ঠায় বর্তমান সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মজিদ মাস্টারসহ এলাকা ও এলাকার বাইরের বিপুল সংখ্যক শিক্ষানুরাগী মানুষ যার যার অবস্থান থেকে অর্থ, শ্রম, ভূমি ও মেধা দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা না পেলে এই প্রতিষ্ঠান দাঁড় করানো সম্ভব হতো না। তাই তাদের এই অবদানকে স্মরণীয় করে রাখতে সম্মাননা প্রদান ও স্মরণিকা প্রকাশ করা হবে। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বৃহত্তর লক্ষ্মীপুর ও সুরমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান শাহজাহান মাস্টার, বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সচিব ও দি এইডেড হাই স্কুলের প্রধান শিক্ষক মো. সমশের আলী, নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ মশিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম, শামছুন্নাহার রুমি, টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সাদেকুর রহমান, দাতা সদস্য আবু হানিফ আবুল খায়ের, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল মালেক, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম, এখলাছুর রহমান ফরাজী প্রমুখসহ আরো অনেকে। সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও মানপত্র পাঠ করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আমির হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ে দাতা সদস্য আলিম উদ্দিন, মনির উদ্দিন, সাবেক ইউপি সদস্য আব্দুল কাদির, আব্দুল মালেক, আম্বর আলীসহ প্রতিষ্ঠানের বিভিন্ন দাতা সদস্য ও তাদের পরিবারের প্রতিনিধি, শিক্ষকবৃন্দ। মতবিনিময় সভা শেষে প্রতিষ্ঠানের প্রয়াত দাতা সদস্যদের রুহের মাগফেরাত ও জীবিতদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন আলীপুর হযরত আলী (রাঃ) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনোয়ার হোসেন। পরে মুহিবুর রহমান মানিক সোনালীনূর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্নের দাতা সদস্যদের সম্মাননা প্রদান ও স্মরণিকা প্রকাশের লক্ষ্যে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার

আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার