জামালগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
- আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৭:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৭:৫২ পূর্বাহ্ন
বাদল কৃষ্ণ দাস ::
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক।
২৮ জুন (রবিবার) সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও আরএমও ডা. মো. আব্দুল বাতেন, ডা. শাহেদুল আলম ভুঁইয়া, চিকিৎসা সহকারী মো. মোশারফ হোসেন, নার্সিং সুপারভাইজার নির্লিপ্তা হালদার, মিডওয়াইফারি শ্রাবণী তালুকদার প্রমুখ।
দিনব্যাপী ক্যাম্পেইনে উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র ও ১২০টি অস্থায়ী কেন্দ্রে একদিনে ২৩ হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর প্রাক্কালে উপজেলার নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলোন, শিশুদের অপুষ্টি দূরীকরণ, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন ‘এ’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই উপজেলার প্রতিটি যোগ্য শিশুকে ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
ক্যাম্পেইনকালে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ