সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাল্লায় জমি নিয়ে বিরোধ, গাছ কাটা ও প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা ‎জামালগঞ্জে নাশকতার মামলায় ছাত্রলীগ নেতা রকি ইসলাম গ্রেফতার সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ লিটার মদসহ মানিক চাঁন আটক পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা

শিক্ষক -কর্মচারী ঐক্য জোট সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪৩:৪৫ পূর্বাহ্ন
শিক্ষক -কর্মচারী ঐক্য জোট সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার :: শিক্ষক-কর্মচারী ঐক্য জোট সুনামগঞ্জ জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে গত শুক্রবার বিকেলে সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় হল রুমে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ-এর সভাপতিত্বে ও নওয়াগাঁ অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মো. ফারুক রশিদের সঞ্চালনায় সুনামগঞ্জ জেলার স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের অধ্যাপক ফরিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লে. মনিরুল ইসলাম, অধ্যক্ষ সিফাত উল্লাহ ও অধ্যক্ষ মো. নূরুজ আলী। এছাড়াও সুনামগঞ্জ জেলার শিক্ষক নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এ সময় শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য শিক্ষক নেতা অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদারকে সুনামগঞ্জ জেলা শিক্ষক কর্মচারী ঐক্য জোটের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সংগঠনের কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করণের লক্ষ্যে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নোয়াজ উদ্দিনকে সভাপতি, নওয়াগাঁও অষ্টগ্রাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সরকারী অধ্যাপক মো. ফারুক রশিদকে সাধারণ স¤পাদক ও সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিনকে সাংগঠনিক স¤পাদক নির্বাচিত করে ৫১ সদস্যবিশিষ্ট শিক্ষক - কর্মচারী ঐক্যজোট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী