সুনামগঞ্জ , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পতিত ফ্যাসিস্ট দমনে সরকার ব্যর্থ : জামায়াত আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে : তথ্য প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও দারিদ্র্য পুষ্টিহীনতার ঝুঁকিতে হাওরের শিশুরা জগন্নাথপুরে জোড়া হত্যা মামলার দুই আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৭ বোতল বিদেশি মদ উদ্ধার সুনামগঞ্জে খাদ্যপণ্যে অনিয়ম: তিন প্রতিষ্ঠানকে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা বৈষ্ণব কবি রাধারমণ দত্তের প্রয়াণ দিবস আজ শুরু হলো বিশ্ব জলবায়ু সম্মেলন : বিশ্ব নেতাদের জলবায়ু বিষয়ক প্রতিশ্রুতি রক্ষার আহ্বান তুরস্কের সংবিধান ও নাগরিক অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের জানতে হবে বন্ধ বর্ডার হাট, রুদ্ধ কর্মসংস্থানের সুযোগ ‎ফেসবুকে ভিডিও প্রকাশ করে বাংলাদেশে সভার দাবি সাবেক এমপি রঞ্জিত সরকারের, অস্বীকার পুলিশের বিশ্বম্ভরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন, সুযোগ পাচ্ছে ৩০ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরে ৬ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পরে আগুনে ধ্বংস পানি শুকিয়ে ফেটে চৌচির জমি, বীজতলা তৈরিতে বিপত্তি শিক্ষার খরচ বাড়ছে, ঝুঁকিতে নিম্ন আয়ের পরিবারের সন্তানদের পড়াশোনা ছাতকে ৭০ হাজার ভারতীয় বিড়িসহ গ্রেপ্তার ১ শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন শেখ হাসিনার প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী জাতীয় সমবায় দিবস উদযাপন, শ্রেষ্ঠ সমিতি ও সমবায়ীদের সম্মাননা প্রদান

ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন : ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দিগন্ত

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪২:২৬ পূর্বাহ্ন
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন : ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দিগন্ত
বাংলাদেশে ভূমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অন্যতম বড় ভোগান্তির কারণ। সামান্য জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির জন্য অনেককে বছরের পর বছর আদালতের দ্বারস্থ হতে হয়েছে। মামলা, খরচ, হয়রানি এবং প্রভাবশালীদের দখলদারিত্বের কারণে প্রকৃত মালিকরা প্রায়ই ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এমন বাস্তবতায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সম্প্রতি র্মপাশায় এ আইনের সফল প্রয়োগের মাধ্যমে এক পরিবারের বেদখল হওয়া ভূমি ফিরিয়ে দেওয়ার ঘটনা আশার সঞ্চার করেছে। দীর্ঘদিন অবৈধ দখলের শিকার হওয়া জমির মালিক প্রশাসনের সহযোগিতায় দ্রুত প্রতিকার পেয়েছেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে দখলদারদের উচ্ছেদ এবং প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এই ঘটনা প্রমাণ করে যে, যথাযথভাবে আইন প্রয়োগ করা গেলে ভূমিদস্যুতা, জালিয়াতি ও অবৈধ দখলের মতো অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ আইনের মাধ্যমে সাধারণ মানুষকে দীর্ঘ দেওয়ানি মামলার জটিলতা ও সময়ক্ষেপণ থেকে অনেকাংশে মুক্তি দেওয়া যাচ্ছে। ফলে আইনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাচ্ছে। তবে একটি বিচ্ছিন্ন সফলতা যথেষ্ট নয়। দেশের বিভিন্ন স্থানে এখনও অসংখ্য মানুষ ভূমি দখল, জাল দলিল এবং প্রভাবশালীদের অত্যাচারের শিকার হচ্ছেন। তাই এই আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও সম্প্রসারণ করতে হবে। ধর্মপাশার ঘটনাটি কেবল একটি পরিবারের ভূমি ফিরে পাওয়ার গল্প নয়; এটি আইনের শাসন প্রতিষ্ঠার একটি ইতিবাচক উদাহরণ। রাষ্ট্রের দায়িত্ব হলো প্রতিটি নাগরিকের সম্পত্তির অধিকার রক্ষা করা। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন সেই দায়িত্ব পালনের একটি কার্যকর হাতিয়ার হয়ে উঠতে পারে, যদি এর সঠিক ও নিরপেক্ষ প্রয়োগ অব্যাহত থাকে। আমরা আশা করি, ধর্মপাশার এই সফল উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে এবং ভূমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তির পথ আরও সুগম হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী

আলোচনায় গুরুত্ব পেল খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য ও নবায়নযোগ্য জ্বালানী