সুনামগঞ্জ , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি ‎বেলার মামলা নিয়ে কক্সবাজারের উন্নয়ন নিয়ে উদ্বেগে সরকার: মীর শাহে আলম ভেরিফিকেশনের নামে ফ্যাসিবাদী আমলের অপকর্ম পরিত্যাগ করুন : জামায়াত আমির আশঙ্কাজনক হারে বেড়েছে সিজার, বেসরকারি ক্লিনিকে ৮২ শতাংশের বেশি, ১৯ মাসে ৫ হাজার ৬২৪ সিজার জামালগঞ্জে ৪টি স্টোন ক্রাশারকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত দোয়ারাবাজারে চলছে টিলা কেটে মাটি বিক্রি সুপারিশ পেয়েও চাকরি নেই ১২০ জনের, ডিসি’র বাসভবনের সামনে নিয়োগবঞ্চিতদের বিক্ষোভ অসহায় ২০ নারীর হাতে কর্মসংস্থানের উপকরণ তুলে দিল বসুন্ধরা শুভসংঘ ভূমধ্যসাগর থেকে এক সপ্তাহে ১৬০ বাংলাদেশি উদ্ধার এক কলসি পানির জন্য পাড়ি দিতে হয় এক কিলোমিটার পথ দুই ড্রেজারে মনাই নদীর বালু লুট, ভাঙনের হুমকিতে বসতবাড়ি, বোরো জমি মসজিদে নামাজরত যুবককে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে পিতা আহত বিকাশ -লিপি- সানোয়ারা দিরাই'র গুনি শিক্ষক ঢাকায় আন্তর্জাতিক মানের গলফ ও বিনোদনের নতুন কেন্দ্র বসুন্ধরা সুপার গলফ জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে : প্রতিমন্ত্রী মীর শাহে আলম ‎জামালগঞ্জে প্রাথমিক শিক্ষায় অবদানের গুণী স্বীকৃতি পেলেন ৩ শিক্ষক তিন দিনব্যাপী উৎসব শুরু, ২৮ বছরের পথচলায় লোকদল শিল্পীগোষ্ঠী
তাহিরপুরে মাদ্রাসা, স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের

সড়কে জলাবদ্ধতা-ময়লার স্তূপ দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা

  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪১:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ১২:৪১:৪৪ পূর্বাহ্ন
সড়কে জলাবদ্ধতা-ময়লার স্তূপ দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট রহমানিয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের পাশে ময়লা-আবর্জনার স্তূপ এবং উন্মুক্ত স্থানে প্র¯্রাব করার কারণে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, মাদ্রাসা সংলগ্ন প্রায় ২০ মিটার দীর্ঘ এই সড়কটি দিয়ে বাদাঘাট রহমানিয়া আলিয়া মাদ্রাসা, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুলিশ ফাঁড়ি, স্বাস্থ্যকেন্দ্র, বাদাঘাট ইউনিয়ন পরিষদ সড়ক এবং উত্তর বড়দল ইউনিয়নের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়েছে। এছাড়া সড়কের দুই পাশে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান থাকায় প্রতিদিন শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াত রয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং সড়কের নিচু অবস্থানের কারণে বৃষ্টির পানি দীর্ঘ সময় ধরে জমে থাকে। ফলে সড়কজুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতা। জমে থাকা পানির সঙ্গে ময়লা-আবর্জনা মিশে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই দুর্ভোগ চললেও সমস্যার স্থায়ী সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রতিদিন হাজারো মানুষ ময়লা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার এবং বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী প্রতিনিয়ত এই সড়ক ব্যবহার করে। জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতে বিঘœ ঘটছে এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল