সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

নৌ র‌্যালি : নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

  • আপলোড সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৯-২০২৪ ০৭:৪৭:৩৬ পূর্বাহ্ন
নৌ র‌্যালি : নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান
স্টাফ রিপোর্টার :: এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)-এর বার্ষিক সভার প্রাক্কালে সুনামগঞ্জের হাওর এলাকায় পটাং নদীতে আকর্ষণীয় নৌ র‌্যালির আয়োজন করা হয়। হাউস, ক্লিন ও বিডব্লিওজিইডি’র উদ্যোগে ‘এআইআইবি : নবায়নযোগ্য জ্বালানির জন্য সমর্থন, কম-কার্বন অর্থনীতির পথে যাত্রা’ স্লোগানকে সামনে রেখে নৌ র‌্যালি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল উদ্দেশ্য এআইআইবি’র জীবাশ্ম জ্বালানির উপর বিনিয়োগ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর জন্য চাপ সৃষ্টি করা, যা বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত জরুরি। ২০২৪ সালের এআইআইবি বার্ষিক সভা, যা ২৫-২৬ সেপ্টেম্বর সমরকন্দ, উজবেকিস্তানে অনুষ্ঠিত হবে, এর বিষয়বস্তু ‘সকলের জন্য টেকসই অবকাঠামো নির্মাণ’। সুনামগঞ্জের র‌্যালিতে অংশগ্রহণকারীরা উল্লেখ করেন, জীবাশ্ম জ্বালানিতে অব্যাহত বিনিয়োগ এআইআইবি’র টেকসই ও স্থিতিস্থাপকতার প্রতিশ্রুতি ক্ষুণœ করে। বিশেষ করে হাওর অঞ্চলের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এই ধরনের বিনিয়োগ আরও বিপর্যয় ডেকে আনতে পারে। র‌্যালির অংশগ্রহণকারীরা নৌকায় করে নদী পাড়ি দিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং এআইআইবি’র কাছে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। তারা সোলার এবং উইন্ড জ্বালানির প্রকল্পে অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন, যা শুধুমাত্র বাংলাদেশের কম-কার্বন অর্থনীতির দিকে রূপান্তরেই সহায়ক হবে না, বরং হাওরের মতো স্পর্শকাতর বাস্তুতন্ত্রকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করবে। র‌্যালিতে অংশগ্রহণকারী বক্তারা বলেন, এআইআইবি-কে তাদের বিনিয়োগের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং বৈশ্বিক জলবায়ু লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ করতে হবে। হাওর এলাকা ইতিমধ্যেই জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার এবং এআইআইবি যদি সত্যিকার অর্থে টেকসই অবকাঠামো নির্মাণ করতে চায়, তবে তাদের অবশ্যই পরিষ্কার শক্তির সমাধানে বিনিয়োগ করতে হবে। র‌্যালিতে উপস্থিত ছিলেন হাওর এরিয়া আপলিফটমেন্ট সোসাইটির (হাউস) নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, পরিবেশ ও উন্নয়নে তারুণ্যের সভাপতি ফারুক আহমদ, মো. আলী হোসেন, শাওন আহমদ, ইমরান হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ