সুনামগঞ্জ , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার, গুয়াহাটি ক্যাম্পে মানবেতর জীবন সুনামগঞ্জের যুবকের বৈঠার টানেই চলে জীবন-সংসার রবীন্দ্রনাথের জীবন, কর্ম ও দর্শন নিয়ে সাহিত্য আড্ডা দিরাই বিএনপি’র অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সফল প্রয়োগ

দখলবাজ উচ্ছেদ, মালিকের হাতে ফিরল ভূমি

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৯:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ১০:০০:০৫ পূর্বাহ্ন
দখলবাজ উচ্ছেদ, মালিকের হাতে ফিরল ভূমি
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের সহায়তা নিয়ে বেদখল জায়গা ফিরত পেয়েছে একটি পরিবার। ২৬ জুন শুক্রবার ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সরেজমিন এসে পরিমাপ করে অবৈধ দখলদারদের উচ্ছেদ শেষে আবেদনকারীকে জায়গা বুঝিয়ে দেন। ভূমি প্রতিরোধ ও প্রতিকার আইনের মাধ্যমে কাক্সিক্ষত সেবা পেয়ে উচ্ছ্বসিত ভুক্তভোগী পরিবারটি। উল্লেখ্য, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ বাংলাদেশে ভূমি সংক্রান্ত জালিয়াতি, অবৈধ দখল এবং প্রতারণা রোধে একটি যুগান্তকারী ফৌজদারি আইন হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হয়। সাধারণ নাগরিকদের দীর্ঘদিনের দেওয়ানি মামলার ভোগান্তি কমিয়ে দ্রুত অপরাধীদের শাস্তি ও প্রকৃত মালিকের অধিকার প্রতিষ্ঠা করাই এই আইনের লক্ষ্য। এবার এই আইন প্রয়োগ করে বেহাত হওয়ায় মূল্যবান ভূমি ফিরে পেয়েছেন উপজেলার অভিজিৎ সরকার ও তার পরিবার। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার মহজমপুরের অভিজিৎ সরকার ২৬৩ নং খতিয়ানে, আরএস ৩৩৫ নং দাগে, ০.০৫ একর এবং আরএস ৬০৫ নং দাগে ০.০৫ একর শ্রী সুমন চন্দ্র দাসের পুত্র ও একমাত্র উত্তরাধিকারী শুধন দাসের কাছ থেকে গত ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর ২২৩৭ নং সাফ কবালা দলিলমূলে ক্রয় করেন। বিপ্রেশ চন্দ্র দাস ও অমর চন্দ্র দাস পৈতৃক স্বত্তবলে আরএস ৩৩৫ নং দাগে ০.০৬ একর এবং আরএস ৬০৫ নং দাগে ০.৫ একর জমি ২০২৪ সালের ৯ অক্টোবর ২২৩৮ নং সাফ কবালামূলে অভিজিৎ সরকারের কাছে বিক্রি করেন। দুটি দলিলমূলে ২১ শতক ভূমি অভিজিৎ সরকার নিজ নামে নামজারি করিয়ে সরকারি খাজনা পরিশোধ করে ভোগদখল করে আসছেন। কিন্তু গত ২০২৪ সালের ২৩ অক্টোবর ধর্মপাশা উপজেলার দিকজান গ্রামের চন্দ্র কুমার দাস, জাকির মিয়া, আয়না মিয়া, বাবুল মিয়া, কামনা দাস, রাজন দাস, টুটুল দাস, শুধন দাস ও শরিফ মিয়া সুখাইড় বাজারের ওই ভূমিতে রাতারাতি দোকানঘর নির্মাণ করে অবৈধভাবে ভোগদখল শুরু করে। এ নিয়ে এলাকায় সালিশ বিচার হলেও বিবাদীরা বিচার না মেনে অবৈধভাবে ভোগ দখলে থাকে। এ ঘটনায় জমির প্রকৃত মালিক অভিজিৎ সরকার থানায় মামলাও দায়ের করেন। পরে তিনি আমমোক্তার নামায় সুনামগঞ্জ শহরের দীপু তালুকদারকে জমি দেখভালের দায়িত্ব দিলে তিনি ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গত ১৪ মে দখল প্রদানে সহযোগিতা চেয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দখলবাজদের একাধিক নোটিশ দেন। অবশেষে তিনি গত ২৬ জুন শুক্রবার এলাকায় সুখাইড় মৌজা এলাকাস্থিত সুখাইড় বাজারে গিয়ে দখলবাজদের উচ্ছেদ করে ভূমির মালিক অভিজিৎ সরকারকে দখলকৃত ১৮ শতক জায়গা বুঝিয়ে দেন। বাকি জায়গায় ঘরে মালামাল থাকায় দখলকারি ও এলাকাবাসীর আহ্বানে ১ সপ্তাহ সময় দেন। অভিযোগকারী দীপু দাস বলেন, আমরা ন্যায়বিচার পেয়েছি। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহোদয়ের মাধ্যমে বাকি জায়গা এক সপ্তাহের মধ্যে বুঝিয়ে দেওয়ার সময় নিয়েছে। আমরা উনার কথা রেখেছি। এক সপ্তাহ পর আমরা আমাদের অবশিষ্ট জায়গায় দখল নেব। ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ বলেন, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে অভিযোগ করার পর অভিযোগকারীর কাগজ পর্যালোচনা এবং যাছাই করে যারা অন্যায়ভাবে দখল করে রেখেছিল তাদেরকে একাধিক নোটিশ দিয়েছিলাম। অবশেষে শুক্রবার সরেজমিন গিয়ে তাদের উচ্ছেদ করে জমির মালিককে জায়গা বুঝিয়ে দিয়েছি। বাকি ভূমিতে মালামাল থাকায় তারা এক সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন। এক সপ্তাহ পরে মালিককে জায়গা বুঝিয়ে দেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন

সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন