সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুই সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে নিখোঁজের নাটক সাজান বাবা ‎সাংবাদিক বায়েজীদের পিতৃবিয়োগে সুনামকন্ঠ পরিবারের শোক দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে ৮ বছরেও পায়নি বিদ্যুৎ সংযোগ ‎সাংবাদিক বায়েজীদের বাবার ইন্তেকাল সদরে সাফল্যের জোয়ার, অন্যান্য উপজেলায় ভাটা, পাসের হার ৫৩.৮৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪৪৩ জন সুনামগঞ্জে ৬ মাসে প্রাণ গেছে ৫৩ জনের ফেল করেছে ৬ লাখ ৯০ হাজার শিক্ষার্থী “সবচেয়ে মিষ্টি গান সেগুলোই, যা সবচেয়ে দুঃখের কথা বলে” মিয়ারচর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মানববন্ধন দিরাইয়ে এসএসসিতে সেরা বালিকা বিদ্যালয়, পিছিয়ে রয়েছে রফিনগর হাওরাঞ্চলে গরু চুরির হিড়িক, এক মাসে অর্ধশতাধিক গরু চুরি জুলাইয়ে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১ জীবিত থাকতে পায়নি, মৃত্যুর পর আইসিইউতে হাম-আক্রান্ত শিশু- অভিযোগ বাবা-মায়ের ডা. সৈয়দ মোনাওয়ার আলী : জনকল্যাণে অনন্য পথিকৃৎ ভারতীয় মদসহ কথিত সাংবাদিক লিটন আটক ট্রাভেলস ব্যবসায়ীর মরদেহ উদ্ধার বোকা নদীর সেতুতে ঝুলছে ডাম্প ট্রাক, চালক পলাতক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী
তাহিরপুরে মানববন্ধন

শাহ আরেফিন (রা.) আস্তানা মোকামের দানের টাকা আত্মসাতের অভিযোগ

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৫৪:৫৪ পূর্বাহ্ন
শাহ আরেফিন (রা.) আস্তানা মোকামের দানের টাকা আত্মসাতের অভিযোগ
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় শাহিদাবাদ সীমান্তে হযরত শাহ আরেফিন (রা.) আস্তানা মোকামের ভক্তদের দানকৃত গরু-মহিষ, ছাগল-ভেড়া, হাঁস-মোরগ-সোনা-রুপা, নগদ টাকা-পয়সা আত্মসাতের অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুন) দুপুর ২টায় পুরান লাউড়, লাউড়েরগড় ও ঢালারপাড় এলাকাবাসীর যৌথ আয়োজনে শাহ আরেফিন (রাঃ) আস্তানা মোকামে আয়োজিত মানববন্ধন থেকে এই অভিযোগ তোলা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, প্রায় ৭শ বছর পূর্বে ৩৬০ আউলিয়ার মধ্যে অন্যতম সাধক হযরত শাহ আরেফিন (রাঃ) ভারতের সিলং জেলার গুমাঘাট থানার নলিকাতা মেঘালয়ের পাদদেশে পাথরের মধ্যে সাতগুহা নামক স্থানে তার আস্তানা। ২০০৩ সালের পূর্বে লাউড়েরগড়ে বার্ষিক ওরস মোবারক চলাকালীন ভক্তবৃন্দ ভারতের নলিকাতা মেঘালয়ের পাদদেশে মূল আস্তানায় দর্শন করতে পারতো কিন্তু ২০০৩ সালের পর ভারত সরকার শাহ আরেফিন (রাঃ) নলিকাতা আস্তানায় বাংলাদেশীরা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করার পর ভক্তবৃন্দের দান-সদকা গরু-মহিষ, ভেড়া-ছাগল, হাঁস-মোরগ, সোনা-রুপা, নগদ টাকা-পয়সা লাউড়েরগড়ে নির্মিত আস্তানা মোকামের খাদেম, ভলান্টিয়ার ও সেক্রেটারির জিম্মায় রাখা হতো। প্রতি বছর বার্ষিক ওরস মোবারকে অর্ধকোটি টাকা আয় হয়। তবে আয় থেকে মোকামের উন্নয়নে সামান্য কিছু অর্থ ব্যয় করে সিংহ ভাগ অর্থ আত্মসাত হচ্ছে। দীর্ঘ ২২ বছরের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং বার্ষিক আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাবসহ সেক্রেটারি, খাদেম ও ভলান্টিয়ারদের অপসারণের প্রতিবাদ জানাই। পাশাপাশি মোকামের যাবতীয় কার্যক্রম যদি প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয় তাহলে স্বচ্ছতা ও জবাবদিহি থাকবে বলে বক্তারা উল্লেখ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, সাজিদুর রহমান গোলাপ, জসিম উদ্দিন, ইসমাইল হোসেন, রুস্তম আলী, নজির মিয়া, আব্দুল হান্নান, বিএনপি নেতা আব্দুর রহমান, এডভোকেট রনি আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন শিপন মিয়া, হুমায়ূন কবির, মোবারক হোসেন, সাহাব উদ্দীন, শফিক মিয়া, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, গাজী মাহমুদ, ইব্রাহিম মিয়া, লায়েছ মিয়া, আলম, লোকমান হোসেন, হাফিজুর রহমান, বাবুল মিয়া, নাইজুল ইসলাম, তারেক মিয়া, আক্কাস আলী, ওমর গণি, কাজি হোসেন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ

দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ