সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬ , ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎দ্রোহের কবি নজরুল: গুলশান আরা রুবী ‎জামালগঞ্জে ৩৯৮ পিস ভারতীয় শাড়ি ও স্পিডবোট জব্দ, দুজনকে আসামি করে মামলা টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ ‎সুনামগঞ্জ সদর উপজেলা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের সভাপতি হেলাল, সম্পাদক হাসান ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছ ও আলোচনা সভা অনুষ্ঠিত সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) অবৈধ যাত্রায় জিরো টলারেন্স, মালয়েশিয়া শ্রমবাজারে অগ্রাধিকার পাবে সুনামগঞ্জ: প্রবাসী কল্যাণমন্ত্রী মালয়েশিয়ায় বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে সরকার, লাগবে না কোনো খরচ: প্রবাসীকল্যাণমন্ত্রী সুনামগঞ্জ সরকারি কলেজে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা সন্দেহের তীর হানিফ পরিবহনের দিকে জগন্নাথপুরে কিশোরীকে ধর্ষণ : সিলেট থেকে মূল অভিযুক্ত গ্রেপ্তার বিতর্ক প্রতিযোগিতায় ব্রজেন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন গ্রাম্য চিকিৎসক, স্যাকমো ও ফার্মেসি মালিকদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা আজ সুনামগঞ্জ আসছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, নারী নিহত, আহত ২০ ধর্মপাশায় অবৈধ দখলদারদের হাতে জলমহাল হস্তান্তরের অভিযোগ ধানের স্বল্পমেয়াদি জাত বিনা ধানের চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত ‎উমরাহ পুরষ্কার বিজয়ী হাফিজ এহসানুলকে সুনামগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৯:৩৩ পূর্বাহ্ন
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনা
সুনামকণ্ঠ ডেস্ক :: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ১৫ বছর পূর্ণ হলে তা বাধ্যতামূলকভাবে নবায়নের উদ্যোগ বিবেচনা করছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান আইন ও বিধিমালায় নবায়নের সুযোগ থাকলেও এটি বাধ্যতামূলক নয়। তবে পরিচয় যাচাই আরও নির্ভুল করতে বিষয়টি বাধ্যতামূলক করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছে ইসি সূত্র। ইসি কর্মকর্তাদের ভাষ্য, ১৫ বছরের ব্যবধানে একজন মানুষের চেহারা, আঙুলের ছাপ এবং অন্যান্য বায়োমেট্রিক তথ্যের পরিবর্তন হতে পারে। কেউ কেউ অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেন। এসব কারণে পুরোনো তথ্য দিয়ে পরিচয় নিশ্চিত করতে নানা জটিলতা তৈরি হয়। তাই নির্দিষ্ট সময় পর এনআইডি হালনাগাদ করা প্রয়োজন বলে মনে করছে কমিশন। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী, একটি এনআইডির মেয়াদ ইস্যুর তারিখ থেকে ১৫ বছর। একই আইনে মেয়াদ শেষ হওয়ার আগে বা পরে নির্ধারিত পদ্ধতি ও ফি পরিশোধের মাধ্যমে নবায়নের জন্য আবেদন করার বিধান রয়েছে। এছাড়া জাতীয় পরিচয়পত্র বিধিমালা অনুযায়ী, এনআইডি নবায়নের আবেদন সরাসরি অথবা নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা যায়। আবেদনকারীকে নির্ধারিত ফি জমা দিয়ে সাধারণ বা জরুরি-এই দুই ধরনের আবেদনের যেকোনো একটি বেছে নিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী, জরুরি আবেদন নি®পত্তির সময়সীমা ৭ দিন এবং সাধারণ আবেদনের জন্য ৩০ দিন। সাধারণ নবায়ন ফি ১০০ টাকা এবং জরুরি নবায়ন ফি ১৫০ টাকা নির্ধারিত রয়েছে। এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, এনআইডি নবায়নের সুযোগ আগে থেকেই রয়েছে। কেউ চাইলে যেকোনো সময় আবেদন করে নতুন এনআইডি নিতে পারেন, বিশেষ করে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে। বর্তমানে হারানো বা ক্ষতিগ্রস্ত এনআইডির ক্ষেত্রে পুনঃইস্যুর জন্য প্রথমবার সাধারণ আবেদন ফি ২০০ টাকা এবং জরুরি আবেদন ফি ৩০০ টাকা। দ্বিতীয়বার পুনঃইস্যুতে সাধারণ ফি ৩০০ টাকা ও জরুরি ৫০০ টাকা। এরপরের প্রতিবার সাধারণ আবেদন ৫০০ টাকা এবং জরুরি আবেদন ১ হাজার টাকা ফি দিতে হয়। এনআইডি মহাপরিচালক এ এইচ এম আনোয়ার পাশা জানিয়েছেন, ১৫ বছর পর এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার বিষয়টি এখনো পর্যালোচনাধীন। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কড়া ব্যবস্থা: অবৈধ জাল ও সরঞ্জাম ধ্বংসের নির্দেশ