সুনামগঞ্জ , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিয়ানমার করিডোর কী কাজে সুবিধা দেবে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ধর্মীয় সম্প্রীতি নষ্টের অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে : এমপি কামরুল সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত বাংলাদেশ ফার্স্ট নীতিতে দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : সংসদে প্রধানমন্ত্রী আড্ডা, কবিতা পাঠ ও সাংগঠনিক পরিকল্পনায় মুখর প্রথম কার্যকরী সভা সুনামগঞ্জে ইয়াবা কারবারিদের নয়া কৌশল সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদন্ড সুজনের সংবাদ সম্মেলন হাওর বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি শহরে চুরি-ছিনতাই বৃদ্ধি ও মাদকের বিস্তার নিয়ে সনাকের উদ্বেগ, যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান ছাতকে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন মিজান চৌধুরী সেলাই মেশিন, বাইসাইকেল, ঘর ও শিক্ষা সহায়তা পেলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যরা সুনামগঞ্জ মেডিকেলের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ ফিফার পোস্টে শাহ আব্দুল করিমের গানে মেসি বন্দনা বিশেষ এলার্মে রক্ষা পেল স্বর্ণের দোকান, স্বর্ণসহ চক্রের সদস্য গ্রেপ্তার হক মার্কেট কি আক্রোশের শিকার? ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক, রহস্য উদঘাটনের দাবি ধানমন্ডিতে সাংবাদিকদের সঙ্গে জামায়াত কর্মীদের যা ঘটেছিল ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন পেটের তাগিদে মাছ ধরছে জেলেরা রাজপথে বিএনপি’র শোডাউন, আওয়ামী লীগের তৎপরতা নেই

মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি গণতান্ত্রিক ফ্রন্টের পূর্ণ সমর্থন

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৪:৪১ পূর্বাহ্ন
মেডিকেল কলেজ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি গণতান্ত্রিক ফ্রন্টের পূর্ণ সমর্থন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দ্রুতসময়ের মধ্যে হাসপাতাল চালু করা এবং তীব্র শিক্ষক সংকট সমাধানের দাবিতে যে লাগাতার ও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তার প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ), সুনামগঞ্জ জেলা কমিটি। শনিবার এক যৌথ বিবৃতিতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাঙ্কুর দাস জহর এবং সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল বলেন, একটি মেডিকেল কলেজের প্রাণ হলো তার হাসপাতাল এবং পর্যাপ্ত ও দক্ষ শিক্ষকম-লী। অথচ অত্যন্ত দুঃখের বিষয় যে, সুনামগঞ্জ মেডিকেল কলেজের অবকাঠামো দৃশ্যমান হলেও রহস্যজনক কারণে এখনো হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা হয়নি। এর পাশাপাশি তীব্র শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা ও চিকিৎসকদের ব্যবহারিক প্রশিক্ষণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা তাদের মৌলিক ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছে। নেতৃদ্বয় আরও বলেন, সুনামগঞ্জের মতো একটি হাওড়বেষ্টিত ও অনুন্নত অঞ্চলের সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার একমাত্র ভরসাস্থল হতে পারত এই মেডিকেল কলেজ হাসপাতালটি। কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা ও ধীরগতির কারণে একদিকে যেমন শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, অন্যদিকে জেলার লাখ লাখ মানুষ আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। নেতৃদ্বয় বলেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটি শিক্ষার্থীদের এই আন্দোলনকে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলন মনে করে। অবিলম্বে শিক্ষার্থীদের এসব যৌক্তিক দাবি মেনে নিয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ও জনগণের চিকিৎসার অধিকার নিশ্চিত রার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের প্রতি জোর আহ্বান জানানো হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত