সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের জন্য খুলল যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসার পথ সুরমা নদীর তীর দখল করে স্থাপনা তৈরির হিড়িক উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও বিদ্যালয়ে শিক্ষকের শূন্যপদ দ্রুত পূরণের আহ্বান সুনামগঞ্জে উড়াল সড়ক : সম্ভাবনার নতুন দুয়ার তাহিরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ সুনামগঞ্জ সরকারি কলেজে ব্যবস্থাপনা বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা তাহিরপুরে হত্যা মামলায় মাও. আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন ভুয়া মালিক সাজিয়ে ভূমিখেকো চক্রের জমি রেজিস্ট্রি নবম পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ধোপাজানে বালু-পাথর লুট ঠেকাতে এবার সিসি ক্যামেরা স্থাপন ছাতকের ওসি ও এসআইয়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আইজিপিকে নির্দেশ

৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৪:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪৪:০৪ পূর্বাহ্ন
৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রাসেল মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টায় বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের শক্তিয়ারখলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আব্দুল আহাব ওরফে আহাদ নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কনস্টেবল মনির হোসেন ও কনস্টেবল জাবরুল ইসলামসহ একটি বিশেষ দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শক্তিয়ারখলা গ্রামের বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে রাসেল মিয়ার সেমিপাকা বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানকালে ঘরের উত্তর-পূর্ব কোণে লাকড়ির স্তূপের ওপর রাখা একটি সাদা রঙের সিমেন্টের বস্তা তল্লাশি করে তিনটি প্যাকেটে মোড়ানো মোট ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৬৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) হযরত আলী বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে ডিবি পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী