সুনামগঞ্জ , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ শান্তিগঞ্জে দিনমজুরের বসতভিটার বারান্দা ভেঙে জোরপূর্বক রাস্তা তৈরি পৌর জামায়াতের উদ্যোগে সীরাতুন্নবী (সা.) মাহফিল দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ রাতের আঁধারে ফসলি জমির মাটি চুরি এল নিনো’র প্রভাব : আসন্ন মৌসুমে বোরো উৎপাদন হ্রাসের শঙ্কা জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার তাহিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা 'সাক্ষরতায় সমৃদ্ধি' সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বেতন জটে বিপাকে শিক্ষক-কর্মচারীরা ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি কোটি টাকা রাজস্ব দিয়েও মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা যানজট ঠেকাতে সুনামগঞ্জে পৌরসভার বড় অভিযান জামালগঞ্জে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হাওর সুরক্ষায় জেলা প্রশাসনের কিউআর কোডের নতুন উদ্যোগ বৃক্ষরোপণে অনিয়মের অভিযোগ, দায়সারা কর্মসূচিতে সরকারের টাকা গচ্চা বৃক্ষমেলায় সবুজের সমারোহ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত

  • আপলোড সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৬-২০২৬ ০৯:৪২:০৫ পূর্বাহ্ন
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ অব্যাহত
শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ, ক্লাস বর্জন স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু, শিক্ষক সংকট নিরসন এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার দাবিতে আন্দোলনের পঞ্চম দিনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুন) বেলা ১১টা থেকে কলেজের প্রধান ফটকের সামনে দিরাই পয়েন্ট এলাকায় প্রায় আধাঘণ্টাব্যাপী সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা হাসপাতাল চালু ও শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিভিন্ন ¯ে¬াগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সুনামগঞ্জ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কলেজের নিজস্ব হাসপাতাল এখনো চালু হয়নি। ফলে তারা প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার আশ্বাস পেলেও হাসপাতাল চালুর বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। শিক্ষার্থীরা আরও বলেন, মেডিকেল কলেজ আছে, কিন্তু হাসপাতাল নেই - এটি অত্যন্ত হতাশাজনক। হাসপাতাল চালু না থাকায় আমরা প্রয়োজনীয় ক্লিনিক্যাল শিক্ষা গ্রহণ করতে পারছি না। এতে ভবিষ্যতে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত হাসপাতাল চালু এবং একাডেমিক সংকট সমাধান না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচির দিকে যাবে। কর্মসূচিতে বক্তব্য দেন মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, সাইদুল ইসলাম সাকিব, পিয়াস চন্দ্র দাস, ফারহানা আহমেদ মিম, সানজিনা খানম ঐশি, তামিমা হোসেন, ইনহা ইব্রাহিম, ফজলে ফারিয়া সিনথিয়া, আকশা চৌধুরী ও রেহেনা খাতুনসহ অনেকে। এর আগে হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীরা একাডেমিক ক্লাস অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেন এবং ধারাবাহিকভাবে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছেন। তাদের দাবি, হাসপাতাল চালু না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। স্থানীয় সচেতনমহল মনে করছে, জেলার একমাত্র মেডিকেল কলেজের হাসপাতাল দ্রুত চালু করা হলে একদিকে যেমন শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষা নিশ্চিত হবে, অন্যদিকে জেলার লাখো মানুষও উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে : রিজভী