সুনামগঞ্জ , শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে গালিগালাজ-হেনস্তা দুর্গাপূজায় ২৪ ঘণ্টা মনিটরিং, টানা পাঁচ দিনের ছুটি ৯ মাসে ৯৩১ কোটি টাকার মাদক-চোরাচালান জব্দ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত ডায়রিয়া-চর্মরোগে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি চলন্ত নৌযান থেকে বিআইডব্লিউটিএ’র নামে টোল-ট্যাক্স আদায় করা যাবে না : অতিরিক্ত পরিচালক জেলার ৪৪৪ মণ্ডপে হবে দুর্গাপূজা, থাকবে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ৮ দফা দাবিতে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি প্রদান শান্তিগঞ্জে চার লেনের কাজ ফের শুরু সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়নের দাবি ‎জামালগঞ্জে অতিরিক্ত টোল আদায় নিয়ে ক্রাশার মিল মালিক ও নৌযান শ্রমিকদের সঙ্গে প্রশাসনের সভা শান্তিগঞ্জে বিএনপির প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল সব সরকারি দপ্তরের ওয়েব পোর্টালে শতভাগ তথ্য হালনাগাদের আহ্বান জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে : ফজলুর রহমান চালু হচ্ছে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার হাওরাঞ্চলে শিক্ষার সংকট ও সম্ভাবনা শীর্ষক সেমিনার নৈরাজ্য-সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ মিছিল বিশ্ব পর্যটন দিবস পালিত বিআইডব্লিউটিএ’র নামে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি

‎সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা

  • আপলোড সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৬-২০২৬ ০৬:৪৪:৫৬ অপরাহ্ন
‎সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন উপলক্ষে জামালগঞ্জে প্রস্তুতিমূলক সভা
স্টাফ রিপোর্টার::
আগামী ১১ জুলাই অনুষ্ঠিতব্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সম্মেলনকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

শুক্রবার সকালে উপজেলার সাচনা বাজারের শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমরেন্দ্র আচার্য শম্ভু। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক অজিত কুমার রায়। ‎
সভায় জেলা সম্মেলনে জামালগঞ্জ উপজেলা থেকে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করা, সম্মেলনকে সফল করতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়েছে। 
এ সময় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শীতেষ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মধুসূদন রায় ও সুমন পাল চৌধুরী, কোষাধ্যক্ষ চন্দন কুমার রায়, সাংগঠনিক সম্পাদক পূজন রায় চৌধুরী, দপ্তর সম্পাদক কংকন সরকার ও প্রমোথেশ রায়, প্রচার সম্পাদক সজিব রায়, জনসংযোগ সম্পাদক রাজিব রায় ও রঞ্জন রায়, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব বণিক, সমাজকল্যাণ সম্পাদক বিমল চন্দ্র দে, নির্বাহী সদস্য সুবোধ চন্দ্র তালুকদার, নির্বাহী সদস্য ও ইউপি সদস্য রবীন্দ্র চন্দ্র দাস, দিগেন্দ্র চন্দ্র দাস, শিক্ষক রজত কান্তি তালুকদার, ভীমখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃপা সিন্ধু দত্ত, সাচনা বাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল দাস ও উত্তর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস। 
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আগামী জেলা সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং উপজেলা থেকে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি

যাদুকাটা নদীতে ‘খাস কালেকশনের’ নামে বেপরোয়া চাঁদাবাজি